সাতক্ষীরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের বিশেষ তদারকির দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলী।
শুক্রবার (২৮ আগস্ট'২৬) রাত ৮টায় দেওয়া এক শুভেচ্ছা বার্তায় অ্যাডভোকেট আকবর আলী বলেন, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার আইন-শৃঙ্খলা, দুর্নীতি প্রতিরোধ এবং সামগ্রিক উন্নয়ন কার্যক্রমের বিশেষ তদারকির দায়িত্ব আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের ওপর অর্পণ করায় তিনি আন্তরিকভাবে আনন্দিত ও আশাবাদী।
তিনি বলেন, আইনমন্ত্রীর দীর্ঘ আইনি অভিজ্ঞতা, পেশাগত সততা ও মানবাধিকার রক্ষায় ভূমিকা এ অঞ্চলের বিচারব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সামগ্রিক উন্নয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করবে।
অ্যাডভোকেট আকবর আলী আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও কার্যকর করতে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আশা প্রকাশ করেন, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বলিষ্ঠ নেতৃত্ব ও কার্যকর তদারকিতে সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সুশাসন, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে।
শুভেচ্ছা বার্তার শেষে অ্যাডভোকেট আকবর আলী আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.