সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় খাল খননের উদ্বৃত্ত ১ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও সবিতা সরকার শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল দেবহাটার পারুলিয়া ইউনিয়ন শিশুশ্রম মুক্ত ঘোষণা সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি ভবন মালিকদের দুধসংগ্রহকারী উদ্যোক্তাদের মাঝে ১০টি ভ্যান ও ৬০টি মিল্কক্যান বিতরণ তালার কৃষ্ণনগর সুইচগেট বন্ধ করে পাট পচন, জেলে সম্প্রদায়ের মানবেতর জীবনযাপন সাতক্ষীরায় পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত তালায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার (১৯ আগস্ট ‘২৬) সকালে সাতক্ষীরার তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার প্রভাস কুমার দাস। অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান।

বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেশমা খাতুন, সহকারী শিক্ষক পূর্নিমা রানী নাথ, সুরাইয়া খাতুন, তন্ময় কুমার গাইন, নন্দ কিশোর মন্ডল, অভিভাবকদের মধ্যে বিপ্লব ভৌমিক, মহাসিন শেখ, হারুন অর রশীদ, তৃপ্তি মন্ডল, শারমিন সুলতানা, অনিতা সরকার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ক্লাসে ভালো ফলাফলের লক্ষ্যে শিক্ষক, ছাত্র ও অভিভাবকদের সমন্বয় করে লেখাপড়ার কার্যক্রম পরিচালনা করতে হবে। শিক্ষকদের শতভাগ পাঠদানে মনোযোগী হতে হবে। শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে মনোযোগী হয়ে লেখাপড়া করতে হবে। অভিভাবকদের নিয়মিত শিক্ষার্থীদের মনিটরিং করতে হবে। সর্বোপরি সমাবেশে আগামী ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ ও জিপিএ-৫ এর সংখ্যা বাড়ানোর লক্ষ্যে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে প্রস্তুতি নেয়ার আহ্বান জানানো হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!