সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় খাল খননের উদ্বৃত্ত ১ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও সবিতা সরকার শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল দেবহাটার পারুলিয়া ইউনিয়ন শিশুশ্রম মুক্ত ঘোষণা সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি ভবন মালিকদের দুধসংগ্রহকারী উদ্যোক্তাদের মাঝে ১০টি ভ্যান ও ৬০টি মিল্কক্যান বিতরণ তালার কৃষ্ণনগর সুইচগেট বন্ধ করে পাট পচন, জেলে সম্প্রদায়ের মানবেতর জীবনযাপন সাতক্ষীরায় পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত তালায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

✍️এস এম শহিদুল ইসলাম📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে দশম শ্রেণির শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে শিক্ষার মানোন্নয়নে আলোচনায় বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

১৬ আগস্ট ২০২৬ (রবিবার) স্কুলের হলরুমে শিক্ষার মানোন্নয়নে করণীয়” শীর্ষক ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় স্থানীয় শিক্ষাবিদ, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বাল্যবিবাহ, মোবাইল ফোনের অপব্যবহার, পাঠ্যবইয়ের প্রতি মনোযোগ, নিয়মিত হাজিরা, সাপ্তাহিক পরীক্ষা গ্রহণ, অভিভাবকদের করণীয়সহ বর্তমান শিক্ষাব্যবস্থার নানা চ্যালেঞ্জ তুলে ধরেন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য নিম্নলিখিত যুগোপযোগী পদক্ষেপগুলো গ্রহণের ওপর জোর দেন। মানসম্মত শিক্ষার পূর্বশর্ত হলো দক্ষ শিক্ষক। মুখস্থবিদ্যা এবং পরীক্ষানির্ভর মূল্যায়নের পরিবর্তে শিক্ষার্থীদের সৃজনশীলতা, সংকট সমাধান ও ব্যবহারিক দক্ষতার ওপর গুরুত্ব দিতে হবে। কোচিং ও নোটগাইড পরিহার করে শ্রেণিতে পাঠঅভ্যাস গড়ে তোলার উপর জোর দেন বক্তারা। শ্রেণি কক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টর, কম্পিউটার ল্যাব এবং ইন্টারনেটের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে, যাতে শিক্ষার্থীরা বৈশ্বিক তথ্যের সঙ্গে যুক্ত হতে পারে। শিক্ষার্থীর মানসিক ও শিক্ষাগত বিকাশে বিদ্যালয় ও পরিবারের যৌথ ভূমিকা অপরিহার্য। সেজন্য নিয়মিত ‘অভিভাবক সমাবেশ’ আয়োজন ও মতবিনিময় জোরদার করা প্রয়োজন। কেবল পাঠ্যপুস্তক নয়, ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ চর্চার পরিবেশ গড়ে তুলতে হবে, যা শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলবে।

স্কুলের নতুন এডহক কমিটির সভাপতি সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন এতে প্রধান অতিথি ছিলেন।

স্কুলের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি মো. হাফিজুল ইসলাম, অভিভাবক সদস্য রবীন্দ্র কর্মকার, সিনিয়র শিক্ষক গীতা রাণী সাহা, শামীমা আক্তার, অরুন কুমার মন্ডল, দেবব্রত ঘোষ, কনক কুমার ঘোষ, মৃনাল কুমার বিশ্বাস, ভানুবতী সরকার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করে সিনিয়র শিক্ষক এসএম শহীদুল ইসলাম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!