বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে আ গু নে পু ড়ে ছাই মাসুম এন্টারপ্রাইজ’ সাতক্ষীরায় চাঁ দা না পেয়ে চলাচলের রা স্তা ব ন্ধ ও প্রাচীর ভা ঙ চু রে র অ ভি যো গ বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরার আয়োজনে সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশ উপকূলীয় ও দরিদ্র এলাকায় পৌরসভা ঘোষনা বা তি লে র দা বি তে শ্যামনগরে মানববন্ধন ডুমুরিয়ায় দলিতের আয়োজনে স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী আব্দুল কাইয়ুম মুন্সী ২৪ ঘণ্টায় নতুন করে সাতক্ষীরায় ২৩ জন ডেঙ্গুতে আ ক্রা ন্ত  গোপালগঞ্জে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের মতবিনিময় সভা   সাতক্ষীরায় জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া ৫৫ নেতা কর্মীর সাথে জেলা পরিষদ প্রশাসক হাবিবের ফুলেল শুভেচ্ছা

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে তালায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

“রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন উপলক্ষে সাতক্ষীরার তালায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

তালা উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য দপ্তরের উদ্যোগে রবিবার (১৬ আগস্ট ‘২৬) দুপুর ১২টায় একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে তালা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে একাডেমির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রভাষ কুমার দাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক।

বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুম বিল্লাহ, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাতক্ষীরা জেলা জামায়াতের শূরা সদস্য মাওলানা আফতাব উদ্দীন, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ইদ্রিস আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, দেশের আমিষের চাহিদা পূরণে মাছ উৎপাদনের কোনো বিকল্প নেই। সকলকে মাছ চাষে এগিয়ে আসা উচিত। সরকারও মৎস্যচাষি ও মৎস্যজীবীদের প্রতি আন্তরিক। তালা উপজেলায় আগামী শুষ্ক মৌসুমে ১১টি খাল খনন করা হবে। আগামীতে মৎস্যজীবীদের সহযোগিতায় যা যা করা দরকার, সবই করার চেষ্টা করা হবে।

অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য খলিলুর রহমান, রাসেল সরদার, নাসির নিকারী, রাজিন হোসেন ও বোরহান উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!