মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হ ত্যা: গ্রে প্তা র কৃ ত রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র সাতক্ষীরার প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন গুলোতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযাননের নির্দেশ বিপিএম -সেবা পদকে ভূষিত হলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  ‎ডুমুরিয়া থানা পুলিশের পৃথক অ ভি যা নে গ্রে ফ তা র-৩ কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হা ম লা দেয়াল ভা ঙ চু র, সিমেন্ট-রড লু টে র অ ভি যো গ শরতের বেতনা নদী ঘিরে আনন্দ-উৎসব: ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড়  কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতি সভা সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সংবর্ধনা সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ উদ্বোধন দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

কলারোয়া পৌরসভা নির্বাচনে স্বামী-স্ত্রী জোর প্রতিদ্বন্দ্বিতা

জুলফিকার আলী, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ৪২৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচন আগামী ৩০ জানুয়ারি। এই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বামী-স্ত্রী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারা মনোনয়ন নিয়েছেন। যাচাই-বাছাই শেষে উভয়ের মনোনয়ন বৈধতা পেয়েছেন।
কলারোয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আক্তারুল ইসলাম ছিলেন কলারোয়া পৌরসভার সাবেক মেয়র। তার স্ত্রী নাসরিন সুলতানাও স্বতস্ত্রপ্রার্থী হিসেবে এবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আক্তারুল ইসলামের স্ত্রী নাসরিন সুলতানা বলেন, মামলা থাকায় স্বামীর প্রার্থিতা বাতিল হতে পারে এজন্য মনোনয়ন জমা দিয়েছিলাম। তবে উভয়ের প্রার্থিতা বৈধ হয়েছে। আমার নির্বাচন করার ইচ্ছা নেই। তবুও শেষ পর্যন্ত মাঠে থাকব। সাবেক মেয়র গাজী আক্তারুল ইসলাম জানান, উভয়ের প্রার্থিতাই বৈধ পেয়েছে। প্রয়োজন হলে তারা উভয়ই নির্বাচনে অংশগ্রহণ করবেন। এদিকে, স্বামী-স্ত্রী মেয়র পদে নির্বাচনে অংশ নেয়ায় ভোটারদের মাঝে নানা কৌতূহল দেখা দিয়েছে। বিভিন্নস্থানে চলছে জল্পনা-কল্পনা।
এদিকে রবিবার (১০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রয়েছে। তাই কালই জানা যাবে, স্বামী-স্ত্রীর মধ্যে কে থাকছেন পৌরসভার মেয়র পদে নির্বাচনে আর কে প্রত্যাহার করবেন মনোনয়ন। নাকি একই পদে দুজনই লড়বেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!