শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরার সংবাদপত্র পরিবেশক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের ইন্তেকাল জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকারের অ নি য় মে র অ ভি যো গে ত দ ন্তে সত্যতা, দায়িত্ব থেকে অ ব্য হ তি

শ্যামনগরের নওয়াঁবেকি ফেরিঘাট থেকে ট্রাক ও চালকসহ ৭০ বস্তা ঝিনুক আ ট ক

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে
বন বিভাগের অভিযানে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার নওয়াঁবেকি ফেরিঘাট এলাকা থেকে ৭০ বস্তা অবৈধ ঝিনুকবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় ট্রাকের চালককে আটক করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই ‘২৬) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা রেঞ্জের বন বিভাগের সদস্যরা নওয়াঁবেকি ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৭০ বস্তা অবৈধ ঝিনুক উদ্ধার করা হয়। একই সঙ্গে ঝিনুক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং চালককে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার মৌজে শেখের ছেলে রিপন শেখ (৩০)।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ইরফান উদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে পরিবহন করা ৭০ বস্তা ঝিনুক উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ঝিনুক ও জব্দকৃত ট্রাক বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় বন আইনে নিয়মিত মামলা দায়েরের করে আসামি কে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে। অবৈধভাবে বনজ ও জলজ সম্পদ আহরণ, পরিবহন ও পাচারের বিরুদ্ধে বন বিভাগের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

স্থানীয়রা বন বিভাগের এ অভিযানের প্রশংসা করে বলেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকার প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ ঝিনুক আহরণ ও পাচারের বিরুদ্ধে আরও কঠোর নজরদারি প্রয়োজন। নিয়মিত অভিযান পরিচালনা করলে এ ধরনের অপরাধ অনেকাংশে কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!