সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ন্যাম ভবনে শ্যামনগর -৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝু ল ন্ত লা শ উ দ্ধা র ডুমুরিয়ায় কৃষককে কু পি য়ে জ খ ম  ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী মোল্যা মশিউরের পথসভা ও উঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা দেওয়ায় বিশাল আনন্দ মিছিল  বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু সুরের সমুদ্রে এক আজন্ম নাবিক: আবু আফ্ফান রোজবাবু সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে ইউনিয়ন পরিষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোরের বাঘারপাড়া থেকে তালার অ প হ র ণ মা ম লা র ৩ আ সা মি গ্রে প্তা র, ভি ক টি ম উ দ্ধা র সাতক্ষীরার গুড় পুকুর মেলায় বো মা হা ম লা র র হ স্য দুই যুগেও আলোর মুখ দেখেনি

আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতির হুঁসিয়ারি: সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা- ‎আশাশুনি সড়কে ইজিবাইক চলাচল বন্ধ করা হলে বাস চলাচল বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দিয়েছেন আশাশুনি উপজেলা সম্মেলিত ইজিবাইক মালিক সমিতির নেতৃবৃন্দ।

‎বুধবার (১৫ জুলাই ‘২৬) সকাল ১১টায় আশাশুনি-বুধহাটা-চাপড়া ইজিবাইক মালিক সমিতির উদ্যোগে চাপড়া বাসস্ট্যান্ড সংলগ্ন প্রধান সড়কে আয়োজিত মানববন্ধন থেকে নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।

‎চাপড়া ইজিবাইক মালিক সমিতির সভাপতি ইলিয়াস সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ। অন্যনোর মধ্যে উপস্থিত ছিলেন বুধহাটা ইজি বাইক মালিক সমিতির সভাপতি মতিকুল ইসলাম, আশাশুনি ইজিবাইক মালিক সমিতির সভাপতি রবিউল ইসলাম, আব্দুল আলিম, জিয়ারুল ইসলাম, আজিজুল, সিরাজুল, আরিফ, হাবিবুর, ইকবল, আলম, রবিউল, আব্দুল্লাহ, সাইফুল্লাহ, তামিম, আজাদ, আলতাফ, বুলবুল, রাজ্জাকসহ প্রায় দুই শতাধিক ইজিবাইক মালিক ও চালক উপস্থিত ছিলেন।

‎এসময় বুধহাটা ইজি বাইক মালিক সমিতির সভাপতি মতিকুল ইসলাম বলেন সাতক্ষীরা পৌরসভায় যানজট নিরসনের স্বার্থে পৌর এলাকায় উপজেলার ইজিবাইক চলাচলে নিষেধ করছে পৌর প্রশাসন, আমরা সেটা মেনে নিয়েছি কিন্তু উপজেলার সাথে জেলা সদরের সড়কে আমাদের চলাচলে বাঁধা সৃষ্টি করা হচ্ছে। আমরা বহুবার অনুরোধ করেছি হয়রানি না করার জন্য কিন্তু বাস মালিক সমিতির লোকজন আমাদের কথা রাখছেন না। সেকারণেই আমরাও আজ থেকে স্পষ্ট ভাবে ঘোষণা দিচ্ছি যদি পৌরসভার বাহিরে ইজিবাইক চলাচলে বাঁধা দেওয়া হয় বা বন্ধ করা হয় তাহলে সড়কে বাস চলাচলে বাঁধা দেওয়া বা বন্ধ করে দেওয়া হবে।

‎প্রধান অতিথির বক্তব্যে আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ বলেন, ইজিবাইক চালকদের পরিবার আছে তাদের রুটি-রুজি আসে ইজিবাইক চালিয়ে সুতরাং তাদের চলাচল করতে বাঁধা না দিয়ে আলাপ আলোচনা করে সমাধান করতে হবে। জোর পূর্বক কোন কিছু চাপিয়ে দিয়ে সড়কে ইজিবাইক বন্ধ করে তাদের পেটে লাথি মারা অধিকার কারও নেই।

‎তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ইজিবাইক চালকদের পরিবারের কথা চিন্তা করে তাদেরকে সুযোগ না দিলে তাদের পক্ষে আমরা কঠোর অবস্থান নিতে বাধ্য হবো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!