মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হ ত্যা: গ্রে প্তা র কৃ ত রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র সাতক্ষীরার প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন গুলোতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযাননের নির্দেশ বিপিএম -সেবা পদকে ভূষিত হলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  ‎ডুমুরিয়া থানা পুলিশের পৃথক অ ভি যা নে গ্রে ফ তা র-৩ কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হা ম লা দেয়াল ভা ঙ চু র, সিমেন্ট-রড লু টে র অ ভি যো গ শরতের বেতনা নদী ঘিরে আনন্দ-উৎসব: ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড়  কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতি সভা সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সংবর্ধনা সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ উদ্বোধন দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কলারোয়া পৌরসভা নির্বাচনের প্রতিক বরাদ্দ

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৪২৭ বার পড়া হয়েছে

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সাতক্ষীরা কলারোয়া পৌরসভা নির্বাচন প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।আজ সোমবার কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেয়া হয়। 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কলারোয়া পৌর নির্বাচনে মেয়র পদে ৫ জন, পুরুষ কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জনসহ মোট ৫৭ জন প্রার্থী তাদের প্রতিক গ্রহন করেছেন। এর মধ্যে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী হিসেবে নৌকার প্রতিক পেয়েছেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মনিরুজ্জামান বুলবুল, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হিসেবে ধানের শীষের প্রতিক পেয়েছেন, শেখ শরিফুজ্জামান তুহিন। এছাড়া স্বতন্র মেয়র প্রার্থী হিসেবে নারিকেলগাছ প্রতিক পেয়েছেন কলারোয়া পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আক্তারুল ইসলাম, তার সহধর্মিণী নাসরিন সুলতানা পেয়েছেন জগ প্রতিক এবং আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু পেয়েছেন মোবাইল ফোন প্রতিক।

জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, সুন্দর ও সুষ্ঠ পরিবেশে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস।

উল্লেখ্য, কলারোয়া পৌরসভায় ২১ হাজার ২’শ ৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ২’শ ৮৫ জন ও নারী ভোটার রয়েছে ১০ হাজার ৯’শ ৯৬ জন। এবারের এ নির্বাচনে ৯টি কেন্দ্রে ৬৩টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আমিনুল ইসলাম কাজী নামের এক কাউন্সিলর প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!