মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
তালায় পৃথক স ড় ক দু র্ঘ ট না য় নারীসহ নিহত-২ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত দেবহাটায় যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ বিআরটিএ কতৃক স ড় ক দু র্ঘ ট না য় ক্ষ তি গ্র স্ত ২৭ পরিবার পেল প্রায় ১ কোটি টাকার চেক সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধা ক্কা য় গুড় ব্যবসায়ির মৃ ত্যু শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ

সাতক্ষীরা সদরের জোড়দিয়া শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম সভা

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন  ‘২৬) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

​বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি শেখ সিদ্দিকুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কমিটির সম্মানিত সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​সভায় বক্তব্য রাখেন শেখ মোনায়েম, শেখ হাসানুর রহমান, রেহেনা খাতুন, শেখ ফারুক ইকবাল, স্থানীয় মেম্বার ও সাংবাদিক মো: আবু ছালেক, হাসিনা খাতুন, শেখ মাগফুর আলী, মোসাম্মৎ নাসিয়া খাতুন, শেখ সুলতান মাহমুদ, শেখ নাহিদ হাসান, রোজিনা বেগম, মুশফিকা আক্তার এবং বিশ্বনাথ সরকার।

​সভায় উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে নবনির্বাচিত সভাপতি শেখ সিদ্দিকুর রহমান বলেন, ​”সন্তানদের শুধু বিদ্যালয়ে পাঠিয়েই দায়িত্ব শেষ হয় না, তাদের সঠিক মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব অভিভাবকদেরও নিতে হবে। সন্তানরা পড়ালেখার বাইরে কোনো খারাপ অভ্যাসে জড়িয়ে পড়ছে কি না, কিংবা পড়ালেখায় নিয়মিত মনোযোগী কি না—তা নিয়মিত তদারকি করার জন্য আমি সকল অভিভাবককে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।”

সভা শেষে সভাপতি বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শ্রেণিকক্ষগুলো পরিদর্শনে যান। তিনি শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলেন এবং পড়ালেখার পাশাপাশি তাদের সৎ, নিয়মানুবর্তী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন।

​বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং সার্বিক পরিবেশ সুন্দর রাখতে ম্যানেজিং কমিটির সকল সদস্য ও শিক্ষকমণ্ডলীকে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!