শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরার সংবাদপত্র পরিবেশক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের ইন্তেকাল জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকারের অ নি য় মে র অ ভি যো গে ত দ ন্তে সত্যতা, দায়িত্ব থেকে অ ব্য হ তি

কোটালীপাড়ায় অ বৈ ধ ভা বে মাটি কাটার দা য়ে দু’জনকে ৯০ হাজার টাকা জ রি মা না 

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অবৈধভাবে এস্কেভেটর (ভেকু মেশিন) দিয়ে মাটি কাটার অভিযোগে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২১ জুন ‘২৬) দুপুরে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পলোটানা বিলে অবৈধভাবে মাটি কেটে ফসলি জমির শ্রেণি পরিবর্তন করার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মাসুম বিল্লাহ ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন ২০২৩ এর ১৩ নং ধারার অপরাধে অভিযুক্ত রথীন বৈদ্য (৩৫) কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করেন। রথীন বৈদ্য সাদুল্লাপুর ইউনিয়নের রঞ্জিত বৈদ্যের ছেলে। এছাড়াও একই অপরাধে পিঞ্জুরি ইউনিয়নের ফজর আলী বিশ্বাসের ছেলে আবুল আহাদ বিশ্বাস (৩৫) কে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা জরিমানা করেন এবং জরিমানার অর্থ আদায় করেন।

ফসলি জমি রক্ষার্থে গোপালগঞ্জ জেলা প্রশাসনের দিকনির্দেশনায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোটালীপাড়া উপজেলা প্রশাসন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!