শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রা জ নী তি ছা ড় লে ন গোপালগঞ্জের এক আওয়ামীলীগ নেতা সাতক্ষীরায় ‘অদম্য জুলাই’ কর্মসূচিতে ছাত্রশিবিরের বি ক্ষো ভ মি ছি ল ও সমাবেশ বৃক্ষরোপন প্রকল্পে দু র্নী তি : সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যা ন্ড রি লি জ  সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে মা দ ক বি রো ধী মানববন্ধন  রাত দু’টোর অসমাপ্ত কল (তোমার জন্য) – কবি কল্যাণ ব্যানার্জি সাতক্ষীরায় বর্ণাঢ্য রথযাত্রা: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন সাতক্ষীরা সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলে শহীদ আবু সাঈদ দিবস পালিত কালিগঞ্জের গোবিন্দকাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে বিএনপি নেতা কাজী আলাউদ্দিন কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 

গ্রিন এনভায়রনমেন্ট মুভমেন্ট সাতক্ষীরার উদ্যোগে প্রায় ৫ হাজার গাছের চারা ঢাকায় প্রেরণ

হেলাল উদ্দিন::
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৪৬৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেনের নির্দেশনা অনুযায়ী গ্রিন এনভায়রনমেন্ট মুভমেন্ট সাতক্ষীরার উদ্যোগে প্রায় ৫ হাজার গাছের চারা ঢাকায় প্রেরণ করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের বন ওপরিবেশ বিষয়ক উপ কমিটি এবং Green Environment Movement সহযোগিতায় বিভিন্ন ধরনের ফুল, ফলদ, বনজ ও ঔষধী গাছের ৪,৮৪৯টি চারা গত বুধবার শহীদ আঃ রাজ্জাক পার্ক থেকে ১ ট্রাক গাছের চারা ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বাদ আছর দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পার্ক মসজিদের ইমাম সাহেব এই সময়ে আরও উপস্থিত ছিলেন এলাকার মুসুলিবৃন্দ এবং Green Environment Movements Satkhira District এর অন্যান্য নেতৃবৃন্দ। (গাছের চারার মধ্যে ছিল আম, ছবেদা, ক্ষিরকুন, পেয়ারা, মেহগনি, লম্বু, আমলকি, জবা, গন্ধরাজ, ইউরেকা পাম্প ও পাতা বাহার)।

গাছের চারা ঢাকায় প্রেরণ কার্যক্রম তত্ত্বাবধানে করেন Green Environment Movements Satkhira District এর সভাপতি, সেঞ্চুরি একাডেমী সাতক্ষীরা এর পরিচালক, সাবেক ছাত্রনেতা এজাজ আহমেদ স্বপন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!