শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
এক অদম্য ক্রান্তি – কবি তন্ময় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আশাশুনিতে ক্যাম্পেইন ডুমুরিয়ায় ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎ স্পৃ ষ্টে গৃহবধুর মৃ ত্যু পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক অ ভি যা নে চিকিৎসক ও মহিলা আ ট ক তালায় পরিবহনের চা কা য় পি ষ্ট হয়ে গৃ হ ব ধূ নি হ ত, আ হ ত ১ সাতক্ষীরায় শিশু ও যুবদের সুরক্ষায় কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃ সভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন দুই দফা দাবিতে চতুর্থ দিনের কর্মবিরতি: সাতক্ষীরায় শাখা ডাকঘর কর্মীদের বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সাতক্ষীরার বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফের হস্তক্ষেপে শ্রমিক ইউনিয়নের বি রো ধ নি ষ্প ত্তি 

সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন: সভাপতি আব্দুর রহমান ও সদস্য সচিব সানজিদা শাহনাজ

✍️আব্দুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার ৬নং দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিদ্যোৎসাহী সদস্য মো. আব্দুর রহমান। পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ জুন ‘২৬) বেলা ১১টায় বিদ্যালয়ের অফিস কক্ষে এসএমসি ম্যানেজিং কমিটির (অ্যাডহক) সভাপতি ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনির্বাচিত ১২ সদস্যের পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা কমিটি গঠন এবং সভাপতি নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় প্রথমে পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ করা হয়। উপস্থিত সদস্যদের মধ্যে কোনো সংযোজন বা বিয়োজনের প্রস্তাব না থাকায় সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করা হয়। পরে নবনির্বাচিত সদস্যদের সমর্থনে নতুন সভাপতি হিসেবে বিদ্যোৎসাহী সদস্য মো. আব্দুর রহমানকে সভাপতি হিসেবে এবং জমিদাতা প্রতিনিধি মো. আকবর হোসেন লস্করকে সহ সভাপতি হিসেবে সমর্থন দেন।

এসময় উপস্থিত ছিলেন সদস্য হিসেবে মোঃ রবিউল ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য সরকারি কর্মকর্তা প্রতিনিধি মারিয়া সুলতানা, বিদ্যোৎসাহী সদস্য উজ্জ্বল চক্রবর্তী, হাবিবর রহমান, শেখ আব্দুল ওয়াজেদ, জেসমিন খাতুন ও শিরীনা খাতুন ও শিক্ষক প্রতিনিধি সামছুন্নাহার।

সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং সহশিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। নবনির্বাচিত সভাপতি মো. আব্দুর রহমান বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তিনি সকল সদস্যকে সঙ্গে নিয়ে কাজ করবেন। বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, নতুন ব্যবস্থাপনা কমিটির কার্যকর ভূমিকার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!