বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সাজিদা হ ত্যা র বি চা র দা বি তে কালিগঞ্জে মানববন্ধনঃ দ্রুত ওসি’র অ প সা র ণে র দা বি

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে গৃহবধূ সাজিদা খাতুন হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে অভিযুক্ত যুবলীগ নেতা ও স্বামী মনিরুলের ফাঁসি, বিচার না পেয়ে শোকাহত পিতা কেরামত আলী মোল্লার মৃত্যুর সুষ্ঠ তদন্ত এবং এজাহারভুক্ত আসামিদের বিরুদ্ধে মামলা গ্রহণে গড়িমশির অভিযোগে কালিগঞ্জ থানার ওসি জুয়েল হোসেনের অপসারণ দাবি জানানো হয়।

সোমবার (১১ মে-২৬) বিকেলে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মোল্লার হাটখোলায় নিহতের শোকাহত পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে দ্রুত তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, নিহত সাজিদা খাতুনের পরিবারের পক্ষ থেকে এজাহারে একাধিক ব্যক্তির নাম উল্লেখ করা হলেও পুলিশ এখনো সব আসামির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। এতে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা আরও দাবি করেন, বিচারহীনতার মানসিক চাপ ও কন্যার হত্যার শোক সইতে না পেরে সাজিদার পিতা কেরামত আলীর মৃত্যু হয়েছে। মানববন্ধনে বক্তারা প্রশাসনের ভূমিকার সমালোচনা করে বলেন, দায়িত্বপ্রাপ্ত কিছু কর্মকর্তার অসহযোগিতা ও গড়িমশির কারণে বিচারপ্রক্রিয়া বাঁধাগ্রস্ত হচ্ছে। অবিলম্বে সুষ্ঠ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত না করা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সদস্য জামায়াত নেতা জামাল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছোট্টু, আলেমেদ্বীন মাওলানা আবুল হায়াত, মাওলানা নুরুজ্জামান হাবিবি, ইউনিয়ন যুবদলের সভাপতি আমিনুর রহমান, নিহত সাজিদার ভাই আব্দুল খালেক ও আব্দুল মালেক, মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ মোস্তফা তুহিন, ওয়ার্ড যুবদলের সভাপতি ফাহিম মোনায়েম, ওয়ার্ড বিএনপির সভাপতি মোফিজুল ঢালী ও ফারুক হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাধারণ মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!