শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে শেখ রেজাউল ইসলাম কালিগঞ্জে জনকল্যাণ সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত  তালায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান যৌ ন হ য় রা নি বন্ধে নীতিমালার দাবীতে তালায় মানববন্ধন 

কালিগঞ্জে জনকল্যাণ সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

বে-সরকারী উন্নয়ন সংস্থা “জনকল্যাণ সংস্থা”র আয়োজনে এবং ActionAid Bangladesh-এর সহযোগিতায় সাতক্ষীরার কালিগঞ্জে শতাধিক তরুণ-তরুণীর অংশগ্রহণে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মে-২৬) সকাল ১০টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব, উপকূলীয় জনগোষ্ঠীর সংকট এবং নবায়নযোগ্য জ্বালানির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। স্ট্রাইকে অংশগ্রহণকারী তরুণরা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও স্লোগানের মাধ্যমে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির দাবি জানান। একইসঙ্গে তারা জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা এবং উপকূলীয় অঞ্চলের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘূর্ণিঝড়, লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন ও পানির সংকটের কারণে উপকূলের মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়েছে। তাই এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। বক্তব্যে মোঃ মারুফ হাসান বলেন, “জলবায়ু সংকট মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করতে হবে। তরুণদের সম্পৃক্ততা ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক। ”জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শাহিদা পারভীন বলেন, “তরুণদের নেতৃত্বে এই ধরনের উদ্যোগ সমাজে সচেতনতা বৃদ্ধি করবে এবং পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যৎ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক শেষে অংশগ্রহণকারীরা জলবায়ু সংকট মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!