শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

শ্যামনগরের কাশিমাড়ীতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রবিউল ইসলাম, শ্যামনগর প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৪৫৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী, আলোচনা সভা, কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

সোমবার (৪জানুয়ারী) সন্ধ্যায় কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ হল রুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাজী আরাফাত হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন যুবলীগের আহবায়ক ইয়াহিয়া রহমান খোকন, যুগ্ম আহবায়ক ডি এম আমিনুর রহমান, আব্দুল আলিম, জাকির হোসেন, আওয়ামীলীগ নেতা সাধন কুমার, আওয়ামী নেতা আব্দুল মালেক, ইশার আলী, নাসির, তাতীলীগের আহ্বায়ক শামীম আল মাসুদ, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক এস এম ফিরোজ হোসেন সহ ছাত্রলীগের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।

অনুষ্ঠানের আগে কাশিমাড়ী বাজারে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করা হয়। কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী তুলে দেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাজী আরাফাত হোসাইন। এরপর ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা অনুষ্ঠান হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!