শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন: চেয়ারম্যান জিল্লুল করিম ও সেক্রেটারী আশরাফ টানা ১০দিনের ছুটি শেষে আজ থেকে শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি, কর্মচাঞ্চল্য ফিরেছে বন্দরে  সাতক্ষীরায় জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত ফলোআপ: কালিগঞ্জে অ স্ত্র সহ ডা কা ত সর্দার ইয়ার আলী আ ট কে এলাকায় স্বস্তি, বেড়িয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য  সাতক্ষীরার কালিগঞ্জে দুটি ক ক টে ল উ দ্ধা র কালিগঞ্জে সুপ্রিম কোর্টের আদেশ অমান্য, মামলার আসামীরা প্রকাশ্যে! সাতক্ষীরায় জ্বালানি তেলের দাবিতে স ড় কে আ গু ন জ্বা লি য়ে অ ব রো ধ সাতক্ষীরায় ১৬১ জনকে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অ ভি যা নে দু ধ র্ষ ডা কা ত ইয়ার আলী অ স্ত্র সহ গ্রে প্তা র কালিগঞ্জে মা দ ক ব্যবসায়ীর বি রু দ্ধে মা ন ব ব ন্ধ ন ও বি ক্ষো ভ সমাবেশ 

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃ ত্যু

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মার্চ ‘২৬) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরার বিনেরপোতার ঋশিল্পীর পাশে বৈদ্যুতিক সাবস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম এনামুল কবীর লাভু। তিনি খুলনা জেলার রুপসা উপজেলার জাবুসা গ্রামের মকবুল হোসেনের ছেলে।

খুলনা জেলার রুপসা উপজেলার জাবুসা গ্রামের হুমায়ুন কবীর বাবু জানান, তার ভাইসহ চারজন কয়েকদিন আগে সাতক্ষীরার বিনেরপোতার ঋশিল্পীর পাশে বৈদ্যুতিক সাবস্টেশনে নতুন প্রকল্পের শ্রমিক হিসেবে কাজ করতে যায়। শনিবার রাত সাড়ে ৮টার দিকে মাটি কাটা শেষে মোটরের সঙ্গে পাইপ লাগিয়ে বালি ভিজাচ্ছিল। এ সময় সে একটি হ্যালোজেন লাইট এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়ার সময় তা উপর দিয়ে টাঙানো তারে লেগে সে বিদ্যুতায়িত হয়। সহকর্মীরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাহুল দেব তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে কারো কোন অভিযোগ নেই মর্মে আবেদন করায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রাহুল দেব জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার পর এনামুল কবীরর লাশ হাসপাতালে আনা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান শ্রমিক এনামুল কবীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!