শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন: চেয়ারম্যান জিল্লুল করিম ও সেক্রেটারী আশরাফ টানা ১০দিনের ছুটি শেষে আজ থেকে শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি, কর্মচাঞ্চল্য ফিরেছে বন্দরে  সাতক্ষীরায় জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত ফলোআপ: কালিগঞ্জে অ স্ত্র সহ ডা কা ত সর্দার ইয়ার আলী আ ট কে এলাকায় স্বস্তি, বেড়িয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য  সাতক্ষীরার কালিগঞ্জে দুটি ক ক টে ল উ দ্ধা র কালিগঞ্জে সুপ্রিম কোর্টের আদেশ অমান্য, মামলার আসামীরা প্রকাশ্যে! সাতক্ষীরায় জ্বালানি তেলের দাবিতে স ড় কে আ গু ন জ্বা লি য়ে অ ব রো ধ সাতক্ষীরায় ১৬১ জনকে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অ ভি যা নে দু ধ র্ষ ডা কা ত ইয়ার আলী অ স্ত্র সহ গ্রে প্তা র কালিগঞ্জে মা দ ক ব্যবসায়ীর বি রু দ্ধে মা ন ব ব ন্ধ ন ও বি ক্ষো ভ সমাবেশ 

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

“নিজ আঙিনা পরিষ্কার রাখি, সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি” সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ ‘২৬) সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মইনুল ইসলাম।

বক্তব্য রাখেন, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর চৌধুরী, সাতক্ষীরা পৌরসভার সিইও আসাদুজ্জামান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা, মাসুম বিল্লাহ শাহীন ও জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল।

প্রথমে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক মিজ আফরোজা আখতারের নেতৃত্বে “নিজ আঙিনা পরিষ্কার রাখি, সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা সদর হাসপাতালে পৌঁছায়। সেখানে বিভিন্ন এলাকায় পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এসময় জমে থাকা পানি অপসারণ, মশার বংশবিস্তার রোধে কীটনাশক স্প্রে করা হয় এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয় জনগণকে সচেতন করা হয়।

পরে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো এডিস মশার বংশবিস্তার রোধ করা। এজন্য বাড়ির আঙিনা,ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ড্রাম বা যেকোনো পাত্রে তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না। তারা আরও বলেন, ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই যদি নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখে, তবে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এজন্য ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

এছাড়াও প্রতি সপ্তাহে জেলার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সহ সবকটি উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালানো হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!