শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় স্বদেশ এর সিএসও নেটওয়ার্ক সদস্যদের ত্রৈ-মাসিক সমন্ময় সভা বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন: চেয়ারম্যান জিল্লুল করিম ও সেক্রেটারী আশরাফ টানা ১০দিনের ছুটি শেষে আজ থেকে শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি, কর্মচাঞ্চল্য ফিরেছে বন্দরে  সাতক্ষীরায় জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত ফলোআপ: কালিগঞ্জে অ স্ত্র সহ ডা কা ত সর্দার ইয়ার আলী আ ট কে এলাকায় স্বস্তি, বেড়িয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য  সাতক্ষীরার কালিগঞ্জে দুটি ক ক টে ল উ দ্ধা র কালিগঞ্জে সুপ্রিম কোর্টের আদেশ অমান্য, মামলার আসামীরা প্রকাশ্যে! সাতক্ষীরায় জ্বালানি তেলের দাবিতে স ড় কে আ গু ন জ্বা লি য়ে অ ব রো ধ সাতক্ষীরায় ১৬১ জনকে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অ ভি যা নে দু ধ র্ষ ডা কা ত ইয়ার আলী অ স্ত্র সহ গ্রে প্তা র

কোটালীপাড়ায় মোটরসাইকেল ও টমটমের মু খো মু খি সং ঘ র্ষে কলেজ ছাত্র নি হ ত

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে রিয়াজ শেখ (২০) নামের এক কলেজ শিক্ষর্থী নিহত হয়েছেন।

রোববার (৮ মার্চ ‘২৬) দুপুরে উপজেলার নাগড়া-বান্ধাবাড়ি সড়কের কেরানী ব্রিজ মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত রিয়াজ শেখ বরিশাল জেলার আগৈলঝড়া উপজেলার পয়সারহাট গ্রামের মাহাবুব শেখের ছেলে ও উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের একাদশ শিক্ষার্থী।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দুপুর আনুমানিক ১ টার দিকে রিয়াজ মটরসাইকেল যোগে বান্ধাবাড়ি থেকে নাগড়ার দিকে যাচ্ছিল কেরানী ব্রিজ মোড়ে পৌছাঁলে বিপরীত দিক থেকে আসা মাছের পোনা বহনকারী একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে রিয়াজ শেখ ও টমটম চালক গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজ শেখকে মৃত ঘোষণা করেন। কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার কুমার মৃদুল দাস বলেন, রিয়াজ শেখকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। নিহতের স্বজনেরা লাশ নিয়ে যায়।

কোটালীপাড়া থানার এস আই সুকুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি আরো জানান, এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ দেয়নি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!