সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, ভাঙনের মুখে শত বছরের ঐতিহ্য বুধহাটা বাজার কোটালীপাড়া হাসপাতালে ভর্তি রোগীকে কু পি য়ে জ খ মে র ঘটনায় আটকদের জেলহাজতে প্রেরণ  দেবহাটায় খেলাধুলার মাধ্যমে নারী ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে নতুন জাগরণ দেবহাটায় শিশু সুরক্ষা ও শিশুশ্রম প্রতিরোধে অবহিতকরণ সভা শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিক আরব আলী গাজীর বা ড়ী তে দূ র্ধ র্ষ চু রি কালিগঞ্জে গ লা য় ফাঁ স দিয়ে গৃহবধুর আ ত্ম হ ত্যা সাতক্ষীরার প্রাণসায়ের খালে ও রাস্তার দু’ধারে বাথরুমের সেফটি ট্যাংকির ময়লা ফেলে পরিবেশ দূষণ, দেখার কেউ নেই! কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিকের মৃ ত্যু তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস ডক্টরস প্রিমিয়ার লিগ উদ্বোধন একটি নতুন মাত্রা এনেছে-আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন 

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬ পালন করেছে জেলা প্রশাসন।

দিবসটি উপলক্ষে বুধবার (২৫ মার্চ ‘২৬) সকাল সাড়ে ১০ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ- জামানের নেতৃত্বে জেলা প্রশাসন, গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ সংলগ্ন বধ্যভূমি শহীদ স্মৃতিস্তম্ভের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ’র নেতৃত্বে গোপালগঞ্জ জেলা পুলিশ প্রশাসন, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান ও প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথের নেতৃত্বে জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ফিরোজ খানের নেতৃত্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি’র আহ্বায়ক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান ও সদস্য অ্যাডভোকেট মোঃ তৌফিকুল ইসলামের নেতৃত্বে জেলা-বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপপরিচালক ড. মো. মামুনুর রহমানের নেতৃত্বে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনমের নেতৃত্বে সদর উপজেলা প্রশাসন, কমান্ড্যান্ট অফিসার মোহাম্মদ টিটুল মিয়ার নেতৃত্বে জেলা আনসার ও ব্যাটালিয়ন, উপ সহকারী পরিচালক শিপলু আহমেদের নেতৃত্বে জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হকের নেতৃত্বে গোপালগঞ্জ এলজিইডি, নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম ও উপবিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে’র নেতৃত্বে গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর, তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস ও সিনিয়র কনসালটেন্ট ডা. আহমেদ কবিরের নেতৃত্বে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, গোপালগঞ্জ সরকারি কলেজ, গোপালগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

এরপর আমন্ত্রিত অতিথিগণ দাঁড়িয়ে এক মিনিটের নীরবতা পালনের মধ্যদিয়ে সকল শহীদের প্রতি সম্মান প্রদর্শন করেন। পরে ২৫ মার্চ রাতের আঁধারে পাকিস্তানী হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় এবং ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন সদর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি বোরহান উদ্দিন।

এরপর বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতানের সভাপতিত্বে ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ সদর উপজেলা সমবায় অফিসার এনামুল হক তালুকদারের সঞ্চালনায় ২৫ মার্চ গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান, জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফিরোজ খান প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি বোরহান উদ্দিন, পবিত্র গীতা থেকে পাঠ করেন সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা উজ্জ্বল বিশ্বাস।

এ সময় জেলা ও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ২৫ মার্চ রাতে সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ দোয়ার আয়োজন সহ রাত ১০ টা ৩০ থেকে ৩১ টা পর্যন্ত এক মিনিটের জন্য প্রতীকি ব্ল্যাক আউটের আয়োজন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!