বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা

কালিগঞ্জে দিনদুপুরে ছি ন তা ই: বিকাশ এজেন্ট গু রু ত র আ হ ত, এলাকায় আতঙ্ক

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা’র কালিগঞ্জ উপজেলায় রবিবার (৮ মার্চ ‘২৭) দুপুরে কৃষ্ণনগর এলাকায় এক বিকাশ এজেন্টের ওপর সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা আনুমানিক ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম মৌতলা গ্রামের মৃত মোঃ ওলি আহম্মেদের পুত্র, ৩৫ বছর বয়সী মো. মোকলেছুর রহমান স্থানীয় বিকাশ এজেন্ট। স্থানীয়দের বরাত অনুযায়ী, দুপুর আনুমানিক ২টার দিকে মোটর সাইকেলযোগে কৃষ্ণনগর বাজারের পথে যাওয়ার সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তার পথরোধ করে হামলা চালায়। দুর্বৃত্তরা মোকলেছুরকে এলোপাতাড়ি মারধর করে এবং অস্ত্রের ভয়ে নগদ টাকাভর্তি ব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নেয়। হামলায় তার মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয় এবং তিনি অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলাজ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার পর কৃষ্ণনগর ও আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়রা হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!