বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা

শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবে অনাধিকার প্রবেশ করে সভাপতি সামিউল মনিরের ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ-২৬) বেলা ৩টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্ব ও প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী আল মামুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদউল্লাহ বাচ্চু, কোষাধাক্ষ কাজী মোজাহিদুল ইসলাম তরুণ, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর, নির্বাহী সদস্য এস এম গোলাম ফারুক, শেখ নাজমুল হোসেন, সেলিম শাহরিয়ার, সদস্য শেখ আব্দুল করিম মামুন হাসান, হাফেজ আব্দুল গফুর, আলমগীর হোসেন, শেখ আতিকুর রহমান, শিমুল হোসেন ও শাহাদৎ হোসেন প্রমুখ।

বক্তাগন বলেন সহকর্মী সামিউল মনিরের উপরে সংঘটিত হামলা পূর্বপরিকল্পিত এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত করা।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। উল্লেখ্য যে, সোমবার (২ মার্চ২৬) শ্যামনগর প্রেসক্লাবে ঢুকে মনিরের ওপর হামলা চালানো হয়েছে। আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শ্যামনগর থানায় ১৪ জনের নামে মামলা (নং-৪) দায়ের হয়েছে; ইতোমধ্যে ২জন গ্রেপ্তার হলেও বাকিরা পলাতক রয়েছে বলে জানাগেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!