শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত ফলোআপ: কালিগঞ্জে অ স্ত্র সহ ডা কা ত সর্দার ইয়ার আলী আ ট কে এলাকায় স্বস্তি, বেড়িয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য  সাতক্ষীরার কালিগঞ্জে দুটি ক ক টে ল উ দ্ধা র কালিগঞ্জে সুপ্রিম কোর্টের আদেশ অমান্য, মামলার আসামীরা প্রকাশ্যে! সাতক্ষীরায় জ্বালানি তেলের দাবিতে স ড় কে আ গু ন জ্বা লি য়ে অ ব রো ধ সাতক্ষীরায় ১৬১ জনকে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অ ভি যা নে দু ধ র্ষ ডা কা ত ইয়ার আলী অ স্ত্র সহ গ্রে প্তা র কালিগঞ্জে মা দ ক ব্যবসায়ীর বি রু দ্ধে মা ন ব ব ন্ধ ন ও বি ক্ষো ভ সমাবেশ  গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ঐতিহ্যের সাতক্ষীরায় স্বাধীনতার সুর: পত্রদূতের আয়োজনে বধ্যভূমির স্মৃতি ও আগামীর শপথ

সাতক্ষীরায় কালোজিরা চাষে সম্ভাবনা, লাভ বেশি হওয়ায় বাড়ছে চাষ

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

উপকুলীয় জেলা সাতক্ষীরায় পরিক্ষামুলক কালোজিরা চাষ সফল দাবী কৃষি বিভাগের। ৩ বছর আগে সদরের বাঁশদাহে একজন কৃষকের ১ বিঘা দিয়ে শুরু হওয়া বারী কালোজিরা-১ চাষ এখন ডজন চাষী ২৩ বিঘায় দাঁড় করিয়েছে। খরচের তুলনায় ৩/৪ গুন লাভ বেশী হওয়ায় আগ্রহ বাড়ছে চাষীদের। শীতে তাপমাত্রা সহনশীল এবং বেলে দোঁয়াশ মাটিতে বারী কালোজিরা-১ চাষ উপযোগি নতুন ফসল। হতে পারে কালো সোনা নামে এজেলার আগামীর নতুন ব্রান্ড।

সাতক্ষীরায় বেলে, দোয়াশ, আধা লোনা ও লোনা মাটি নির্ভর একটি জেলা। এখানে প্রায় সব ধরণের ফসল হয়ে থাকে। তবে অল্প জমিতে চাষ করে বেশি লাভের নতুন ফসল বারী কালোজিরা-১। নানাগুনে গুনান্নিত এবং ঔষধীগুন সম্পন্ন বারী কালোজিরা-১ উদ্ধাবনের পর সাতক্ষীরার চাষীরা নতুন স্বপ্ন দেখছেন। দিন দিন বাড়ছে চাষ আর চাষীর সংখ্যা। রবি মৌসুমে হেক্টর প্রতি ৮/১০ কেজি বীজ বপন শেষে ইউরিয়া টিএসপি ফসফেট জিং সার পর্যায়ক্রমে প্রয়োগ ও নিয়মিত সেচ দিলে ফলন খুবি ভাল হয়। বিঘা প্রতি ১৫/১৬ হাজার টাকা খরচ করে ৫০ থেকে ৬০ হাজার টাকা লাভ পাচ্ছেন চাষীরা। একই চাষে মৌচাষীরা পাচ্ছেন উৎকৃষ্টমানের মধু।

সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাজমা আক্তার জানান, স্বাভাবিক চাষ সার প্রয়োগ এবং নিয়মিত পানি দিলেই কালোজিরা চাষ হয়। বিঘা প্রতি ৩৫ থেকে ৪০ হাজার টাকা লাভ পাওয়ায় খুশি তারা। সরকারি বীজ এবং সহযোগিতা পেলে নজির সৃষ্টি করতে পারে বলছেন চাষীরা।  কালোজিরা চাষ শুস্ক এবং ঠান্ডা আবহাওয়াসহ বেলে দোয়াশ মাটি অত্যন্ত উপযোগি। পরীক্ষামুলক চাষ হলেও লাভ বেশি হওয়ায় দিন দিন কৃষকের সংখ্যা বাড়ছে।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি’র উপ-পরিচালক কৃষিবিদ মো: সাইফুল ইসলাম জানান, সাতক্ষীরায় বারী কালোজিরা-১ জাতের ফসল পরিক্ষামুলক চাষে কৃষকদের আগ্রহে আগামীতে হতে পারে জেলার ব্র্যান্ড। বিভিন্ন ফসলের সম্মৃদ্ধময় সাতক্ষীরায় কালোজিরা চাষে চাষীদের চোঁখে মুখে নতুন স্বপ্ন, পাশাপাশি বাড়তি লাভ উৎকৃষ্টমানের মধু। ফলে আগামীতে উল্লেখযোগ্য ফসল হিসেবে কৃষকের সামনে আসবে বলে ধারনা তার।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!