সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ

সাতক্ষীরায় স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন প্রকল্পের উদ্বোধন ও উপকার ভোগীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় জনস্বাস্থ্য উন্নয়নে ‘স্বাস্থ্যসম্মত সেমিপাকা স্যানিটারি ল্যাট্রিন’ প্রকল্পের উদ্বোধন ও উপকারভোগীদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি ‘২৬) বিকাল সাড়ে ৩:৩০টায় পুরাতন সাতক্ষীরাস্থ শহরের ক্রিসেন্ট কার্যালয়ে এই কর্মসূচি উদ্বোধন হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব অর্ণব দত্ত। সভাপতিত্ব করেন অধ্যাপক মোজাম্মেল হোসেন।

সভার বক্তারা বলেন, গ্রামীণ স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটেশন ব্যবস্থার আধুনিকায়ন অপরিহার্য। এবিষয়ে বেসিক প্রশিক্ষণ এবং উপযুক্ত এরিয়াগুলোতে এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ের অস্বচ্ছল মানুষেরা সরাসরি উপকৃত হবেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা আলীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও সংস্থার সদস্য ড. মোঃ আক্তারুজ্জামান, সংস্থার সাবেক সভাপতি ও সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড় এবং জাতীয় মানবাধিকার কমিশন জেলা কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রকল্পের উপকারভোগীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে প্রকল্পটির সফল বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!