বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

গোপালগঞ্জে অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে গোপালগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদ’ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির শুরুতে একুশের প্রথম প্রহরে সংগঠনের পক্ষ থেকে গোপালগঞ্জ পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ বেনজির আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মাসুদ আহম্মদ এবং গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু।

সভায় সভাপতিত্ব করেন অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের আহবায়ক এবং গোপালগঞ্জ সরকারি নজরুল কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক (অবঃ) গোলাম মোস্তফা (জি.এম)।

অনুষ্ঠানের শুরুতে সকল ভাষা শহীদের প্রতি সম্মান জানিয়ে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিটের নীরবতা পালন করেন।
অনুষ্ঠানের মূল প্রবন্ধ (কী নোট পেপার) উপস্থাপন এবং অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক অনুরাগী, সাংবাদিক ও কেমিস্ট শেখ ফরিদ আহমেদ।

উপস্থাপিত মূল প্রবন্ধে শেখ ফরিদ আহমেদ ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও বর্তমান বিশ্বায়নের যুগে বাংলা ভাষার প্রাসঙ্গিকতা অত্যন্ত নিপুণভাবে তুলে ধরেন। তিনি তার প্রবন্ধে উল্লেখ করেন যে, একুশের চেতনা কেবল একটি নির্দিষ্ট দিনের আনুষ্ঠানিকতা নয়, বরং এটি অন্যায় ও শোষণের বিরুদ্ধে আজীবন লড়াই করার প্রেরণা। প্রবন্ধের ওপর আলোচনায় বক্তারা বলেন, নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দিতে সাংস্কৃতিক সংগঠনের ভূমিকা অপরিসীম। বিশেষ করে প্রযুক্তির এই যুগে ভাষার বিকৃতি রোধে এবং তরুণ সমাজকে শেকড়ের সন্ধানে উদ্বুদ্ধ করতে অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের মতো সংগঠনগুলোকে আরো জোরালো ভূমিকা রাখতে হবে।

বক্তারা আরো উল্লেখ করেন, ভাষা শহীদের আত্মত্যাগই আজ আমাদের বিশ্ব দরবারে স্বতন্ত্র জাতিস্বত্তা হিসেবে পরিচিতি দিয়েছে। তাই প্রমিত বাংলার ব্যবহার এবং জাতীয় জীবনে সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন করাই হোক আজকের অঙ্গীকার। আলোচনা সভা শেষে ভাষা শহীদের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের বিপুল সংখ্যক সদস্য সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!