বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি 

তালায় বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় ভাষা শহীদদের প্রতি অকৃত্রিম ভালবাসা ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অমর একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিনটি উদযাপনে উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে তালা শিল্পকলা একাডেমি চত্বরে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ইমান উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাহাত খান, তালা থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার, জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, উপজেলা বিএনপির প্রাক্তন সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, জামায়াতের সভাপতি মাওঃ মফিদুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, সিনিয়র মৎস্য অফিসার তারিক ইমাম, প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাছুম বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, আইসিটি অফিসার রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, তালা প্রেসক্লাবের সভাপতি এমএ হাকিম, সাংবাদিক আকবর হোসেন, কামরুজ্জামান মিঠু, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু প্রমুখ। এ সময় চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, নান্দনিক হাতের লেখা ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!