শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার মৌতলায় মাদকের বিষবৃক্ষ উপড়ে ফেলতে সামাজিক আন্দোলনের ডাক সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধ র্ষ নে র অ ভি যো গে স্কুল শিক্ষক গ্রে প্তা র ডুমুরিয়ার মানুষের ভাগ্য উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই- আলি আসগার লবি এমপি সাতক্ষীরায় হোমিও চিকিৎসক ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত আর্ন্তজাতিক সাহিত্য সংস্কৃতি পরিষদ গাঙচিল ডুমুরিয়ার শাহপুর শাখার কমিটি গঠন: দীনেশ সভাপতি, আকুঞ্জী সম্পাদক  আশাশুনিতে বি দ্যু ৎ স্পৃ ষ্টে গৃহবধুর মৃ ত্যু বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জয় জার্মানি সমর্থক দলের আলহাজ্ব মো. আব্দুর রউফের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারের বিশেষ বরাদ্দের উন্নয়নের ছোয়ায় আলোকিত হবে সাতক্ষীরা-২ আসন

তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে

“নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে সোমবার (২ ফব্রুয়ারি ‘২৬) সকালে তালা উপজেলা পরিষদ চত্বরে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ও উন্নয়ন প্রচেষ্টার Special Program Development (Agriculture) এর আওতায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান।

উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক শেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, উপজেলা নিরাপদ খাদ্য অফিসার ও সেনেটারী ইন্সপেক্টর মোঃ খায়রুল ইসলাম, ইউপিটিসি’র ইন্সপেক্টর মোঃ ইমান আলীও উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ এস এম মুজিবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র টেকনিক্যাল অফিসার ও কৃষি প্রকল্পের সমন্বয়কারী মোঃ নয়ন হোসেন।

এ সময় রচনা প্রতিযোগিতায় ৩ জন এবং নিরাপদ খাদ্যের উপর কুইজ প্রতিযোগিতায় ৫ জনকে পুরুস্কৃত করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!