রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুলিয়া ইউনিয়ন পরিষদের জমি দখল: সচিবের দেওয়া অভিযোগপত্র ‘নিখোঁজ, দায় সারছে প্রশাসন তালায় পাষন্ড স্বামীর বি রু দ্ধে স্ত্রী হ ত্যা র অ ভি যো গ! সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভায় জেলার উন্নয়নে ২১ দফা দাবি কালিগঞ্জে কাটা তাল গাছের মাথার আ ঘা তে কৃষকের মৃ ত্যু সুন্দরবনে হরিণ শিকারের ২৫টি ফাঁ দ উ দ্ধা র সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধে ভাঙন, মেরামতে কাজ চলছে দ্রুতগতিতে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সাতক্ষীরার আশাশুনিতে বিএনপি নেতাকে কু পি য়ে ও পি টি য়ে জ খ ম সুন্দরবনের কাচিকাটায় নৌকা ডুবি, নিখোঁজ ৮, উদ্ধার ৫ এখনো নিখোঁজ-৩

তারেক রহমানের যশোর মহাসমাবেশে নিরাপত্তা তদারকি পরিদর্শনে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৭ বার পড়া হয়েছে

বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের যশোর মহাসমাবেশে নিরাপত্তা তদারকি পরিদর্শন করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন পিপিএম। আসন্ন ত্রয়োদর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান সোমবার (২ ফব্রুয়ারি ‘২৬) দুপুরে যশোর জেলার সদর উপজেলার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহাসমাবেশে উপস্থিত হন।

উক্ত সমাবেশকে কেন্দ্র করে পুলিশ সেনাবাহিনী,রেপিড একশন ব্যাটেলিয়ান, বিজিবি, আনসারসহ অন্যান্য সকল বাহিনীর সদস্যরা নিরাপত্তা জোরদার করেছেন। তারেক রহমান খুলনার খালিশপুরে প্রভাতী স্কুল মাঠে মহাসমাবেশের পরে যশোরে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মহাসমাবেশে উপস্থিত হবেন। উক্ত সমাবেশকে কেন্দ্র করে যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্যে যশোর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ইতিমধ্যে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন পিপিএম যশোরে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যুতে উপস্থিত হয়ে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন। তিনি চেয়ারম্যানের নিরাপত্ত সাথে নিয়োজিত সিএসএফ কর্মকর্তাদের সাথে নিরাপত্তার বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এ সময়ে তিনি প্রত্যেক পুলিশ সদস্যকে সতর্ক থেকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। এ সময়ে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপারগণ সহ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!