সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

সাতক্ষীরায় গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৩৬৪ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষ পূর্তিতে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরায় আনন্দ মিছিল ও বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০ টায় এ উপলক্ষে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারো একই জায়গায় এসে বিজয় সমাবেশে মিলিত হয়।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন-উর রশিদের সঞ্চালনায় বিজয় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, আওয়ামীলীগ নেতা শেখ সাহিদ উদ্দিন, এ্যাড. ওসমান গনি, এ্যাড.আজারুল ইসলাম, শওকত আলী, শেখ আব্দুর রশিদ, শাহাজান আলী, শাহাদাত হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, আজ ৩০শে ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস। ২০১৮ সালে এই দিনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে আওয়ামীলীগ বিপুল ভোটে জয়লাভ করায় এই দিনটিকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে উদযাপন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!