সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, ভাঙনের মুখে শত বছরের ঐতিহ্য বুধহাটা বাজার কোটালীপাড়া হাসপাতালে ভর্তি রোগীকে কু পি য়ে জ খ মে র ঘটনায় আটকদের জেলহাজতে প্রেরণ  দেবহাটায় খেলাধুলার মাধ্যমে নারী ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে নতুন জাগরণ দেবহাটায় শিশু সুরক্ষা ও শিশুশ্রম প্রতিরোধে অবহিতকরণ সভা শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিক আরব আলী গাজীর বা ড়ী তে দূ র্ধ র্ষ চু রি কালিগঞ্জে গ লা য় ফাঁ স দিয়ে গৃহবধুর আ ত্ম হ ত্যা সাতক্ষীরার প্রাণসায়ের খালে ও রাস্তার দু’ধারে বাথরুমের সেফটি ট্যাংকির ময়লা ফেলে পরিবেশ দূষণ, দেখার কেউ নেই! কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিকের মৃ ত্যু তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস ডক্টরস প্রিমিয়ার লিগ উদ্বোধন একটি নতুন মাত্রা এনেছে-আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা

নির্বাচনী জনসভায় অসুস্থ সাতক্ষীরা-১ আসনের বিএনপি দলীয় প্রার্থী ও সাবেক এমপি হাবিব

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় নির্বাচনী জনসভা চলাকালে অসুস্থ হয়ে পড়েছেন সাতক্ষীরা-১ (তালা+কলারোয়া) আসনের বিএনপি দলীয় প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। তাৎক্ষণিক তাকে সাতক্ষীরা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ‘২৬) বিকালে কলারোয়া উপজেলার চন্দনপুর পূর্ব নির্ধারিত নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি। সেখানে বক্তব্যে চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি।

পারিবারিক সূত্র জানায়, বুধবার রাত থেকে শারীরিকভাবে অসুস্থ ছিলেন সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। কিন্তু অসুস্থ থাকা সত্ত্বেও চন্দনপুর পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় জনসভায় অংশ নেন তিনি। সেখানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জনসভা চলছিল। এরই মধ্যে হঠাৎ বেশ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ ঘটনায় জনসভাস্থলে কিছু সময়ের জন্য উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়। তাৎক্ষণিক তাকে সাতক্ষীরার শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে এখন নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বলে পারিবারিক সূত্র জানা গেছে।

সেখানে কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামান জানান, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তিনি এখন অনেকটা ভালো রয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!