বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা

ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সমন্বয় সভা অনুষ্ঠিত

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা–০৩ (কালিগঞ্জ আশাশুনি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কাজী আলাউদ্দিনের বিজয় সুনিশ্চিত করতে কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ‘২৬) বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও খুলনা বিভাগের জিয়াউর রহমান ফাউন্ডেশনের কো- অর্ডিনেটর ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল।

প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সিনিঃ যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল, সিনিঃ

যুগ্ম আহ্বায়ক প্রভাসক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জি.এম. রবিউল্লাহ বাহার, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান শিমুল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এসএম রেদোয়ান ফেরদৌস রনি, কালিগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি তাসকিন মেহেদী তাজ, সাধারণ সম্পাদ ওমর, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. আরিফুর রহমান ছোটন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আমিরুজ্জামান তামিম এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন ধানেরশীষ এর কালিগঞ্জ উপজেলা সমন্নয়ক কাজী সাজিদুর রহমান সাজু। উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।

ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ বৃদ্ধি, ধারাবাহিক গণসংযোগ এবং ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করতে হবে। একই সঙ্গে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ কর্মসূচির মাধ্যমে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান বক্তারা।

সভা শেষে সাতক্ষীরা–০৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিনের বিজয় নিশ্চিত করতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!