বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা

অতিতে জামায়াত ক্ষমতায় আসিনি, ভবিষ্যতেও আসতে পারবে না : কাজী আলাউদ্দীন

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ- আশাশুনি) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দীন তার ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে বলেন, একটি দল ধর্মকে পুঁজি করে আপনাদের মাঝে বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে তাতে কান দিবেন না।

স্বাধীনতার ৫৪ বছর পরও জামায়াত কখনো ক্ষমতায় আসেনি, অতীতেও তারা আসতে পারবে না। তারা স্বাধীনতার বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধের সময় তারা অসংখ্য মানুষকে ঘর ছাড়া করেছে। এই পর্যন্ত নির্বাচন করে জামায়াত ২-৩ টার বেশি আসন পায়নি, তারা সর্বোচ্চ একবার ১৮টি আসন পেয়েছিল। সেই দল কিভাবে স্বপ্ন দেখে ক্ষমতায় আসার। আপনার কেউ তাদের ষড়যন্ত্রের ফাঁদে পা দিবেন না।

সাবেক এমপি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, তারেক জিয়া ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদের গুরুত্ব দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। আমি নির্বাচিত হলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা ,ক্রীড়া ,পরিবেশ ও কর্মসংস্থানের উন্নয়ন করা হবে। মা-বোনদের জন্য আমি কুটির শিল্প নির্মাণ করব, যাতে তারা নিজেদের কর্মসংস্থান করতে পারে।

এবারের নির্বাচনে বিএনপি জয়লাভ করে ক্ষমতায় এসে সরকার গঠন করবে। সেই লক্ষ্যে আপনারা ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক তারেক জিয়ার দেশ গড়ার সুযোগ করে দিবেন। বিগত ২০০১ সালে সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হয়ে এ অঞ্চলে অনেক উন্নয়ন করেছি। এলাকার রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, মসজিদ, বিদ্যুৎ সহ সকল ইউনিয়ন পরিষদ ভবন আমার হাতে গড়া। এজন্য মানুষ আমাকে উন্নয়নের রূপকার বলে। আমাকে আরেকটিবার সুযোগ দেন, আমার অসমাপ্ত কাজগুলো আমি সমাপ্ত করতে চাই। আপনারা আবার নির্বাচিত করে আমাকে উন্নয়নের সুযোগ দিলে এলাকার অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করবো ইনশাল্লাহ। আমি নির্বাচিত হলে এলাকায় কোন সন্ত্রাস, চাঁদাবাজ ও সংখ্যালঘু নির্যাতন কারীদের স্থান হবে না।

রবিবার (২৫ জানুয়ারি ‘২৬) বিকাল ৪ টায় কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ভদ্রখালী ঈদগাহ মাঠে তিনি এসব কথা বলেন।

কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু , সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী তৌহিদ হাসান, প্রমুখ।

এসময় কালিগঞ্জ উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও হাজার হাজার মা বোন উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!