মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

তালার হাজরাকাটিতে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলা খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি ‘২৬) বিকেলে হাজরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা যুবদল নেতা ও হাজরাকাটি বাজার কমিটির সভাপতি নুরুল ইসলাম নুরু। এতে এলাকার শত শত নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভাটি পরিচালনা করেন মাস্টার হাফিজুর রহমান বিশ্বাস। বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা ও হাজরাকাটি বাজার কমিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, এলাকাবাসীর পক্ষে আলতাফ সরদার, শেখ জাহাঙ্গীর আলম পল্টু, আহম্মদ আলী মোড়ল, বারিক সরদারসহ আরও অনেকে।

সভায় নুরুল ইসলাম নুরু বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বিজয়ী হলে এই এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, বিশুদ্ধ পানির ব্যবস্থা, কাটবুনিয়া রাস্তা সংস্কার, সালতা খনন এবং সালতা খালের ওপর একটি ব্রিজ নির্মাণ করা হবে। তিনি এসব উন্নয়ন বাস্তবায়নে হাবিবুল ইসলাম হাবিবকে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা সভায় তুলে ধরেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!