বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার সংবাদপত্র পরিবেশক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের ইন্তেকাল জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকারের অ নি য় মে র অ ভি যো গে ত দ ন্তে সত্যতা, দায়িত্ব থেকে অ ব্য হ তি দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র উদ্যোগে প্রস্তুতি সভা সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন  সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র

কালিগঞ্জের দু র্ধ র্ষ ডা কা ত ইয়ার আলী, বাহার আলীর দুই সহযোগীক যৌ থ বা হি নী র অ ভি যা নে আ ট ক

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় ইয়ার আলী এবং বাহার আলী সহোদর দুর্ধর্ষ ডাকাত। তারা দীর্ঘদিন স্থানীয়দের অস্ত্রের মুখে জিম্মি করে বড় অংকের চাঁদা আদায় করে আসছে। সম্প্রতি ইয়ার আলী এবং বাহার আলী হাত বোমা বিস্ফোরণ এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করে।

গোয়েন্দা তথ্যের প্রেক্ষিতে কালিগঞ্জ উপজেলায় দায়িত্বরত কালিগঞ্জ সেনা ক্যাম্পের সেনা সদস্য ও পুলিশের একটি দল যৌথভাবে সোমবার (১৯ জানুয়ারি ‘২৬) রাতভর সাঁড়াশি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ডাকাত দলের সক্রীয় সহযোগীকে হোসেনপুর গ্রামের নিজ বাসা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে তারই দেওয়া তথ্যের ভিত্তিতে অপর একজন ঘনিষ্ঠ সহযোগীকে কৃষ্ণনগর গ্রামের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। তল্লাশির মাধ্যমে তাদের বাসা থেকে পিস্তল এর ম্যাগাজিন, বিস্ফোরক এবং বোমা বানানোর সরঞ্জামাদি উদ্ধার করা হয়। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সকালে ডাকাত দলের শীর্ষ সহযোগীদের কালিগঞ্জ থানায় প্রেরণ করা হয়।

উল্লেখ্য যে, উক্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক অভিযান চলমান থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!