শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পা ড় তে গিয়ে গাছ থেকে প ড়ে যুবকের মৃ ত্যু সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় ১১ বছরের কিশোরীর বাল্যবিবাহের উদ্যোগ প্রতিরোধ তালায় গাছের চারা বিতরণ তালায় কমিউনিটি স্কোর কার্ড পরবর্তী সংলাপ অনুষ্ঠিত গোপালগঞ্জে প্র তি প ক্ষে র হা ম লা য় জোবায়ের নামের এক কলেজ ছাত্র নি হ ত: এলাকায় পুলিশ মো তা য়ে ন কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা, সবক ও নবীনবরণ  সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম তালায় অ নু ম তি ছা ড়া ই রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কা টা র অ ভি যো গ 

সাতক্ষীরায় কুখরালী গড়েরকান্দা আহলে হাদিছ জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ১১৯৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় কুখরালী আহলে হাদিছ জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর ২০২০) বেলা সাড়ে ১২টায় শহরের কুখরালী গড়েরকান্দা এলাকায় একুশে টিভি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনি’র সভাপতিত্বে ফিতা কেটে ও কুদাল দিয়ে মাটি কেটে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, আহলে হাদিছ আন্দোলন বাংলাদেশ জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলতাফ হোসাইন, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, মো. কামরুজ্জামান কামু, বিশিষ্ট ব্যবসায়ী খান সেলিম রেজা, পৌর ০৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন মিলন, বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল খালেক প্রমুখ। এলাকাবাসীর নিজস্ব উদ্যোগে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট একতলা নতুন মসজিদ ভবন নির্মাণ করা হচ্ছে। এসময় ফিতা কেটে ও কুদাল দিয়ে মাটি কেটে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এসময় দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মালেক গাজী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!