শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরার সংবাদপত্র পরিবেশক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের ইন্তেকাল জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকারের অ নি য় মে র অ ভি যো গে ত দ ন্তে সত্যতা, দায়িত্ব থেকে অ ব্য হ তি

করোনা প্রতিরোধে নিরাপদ সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে – এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৮৭৪ বার পড়া হয়েছে

কারিতাস বাংলাদেশ’র উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে হাইজেনিক কিডস বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজ’র শহীদ মিনার চত্বরে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিজয়ের মাসে উপস্থিত সকলকে বিজয়ের শুভেচ্ছা এবং আগামী নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘সাতক্ষীরা পৌরসভার উন্নয়নে জার্মান সরকারের দেওয়া কে.এফ.ডব্লু প্রকল্প বাস্তবায়ন হলে সাতক্ষীরা পৌরসভার চেহারা পাল্টে যাবে। কারিতাস বাংলাদেশ’র উদ্যোগ করোনার সংক্রমণ রোধে  হাইজেনিক বিতরণ সকলের উপকারে আসবে। করোনা ভাইরাস বিশ্ব থেকে খুব সহজে নির্মূল হবেনা। করোনা প্রতিরোধে নিরাপদ সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। সচেতনতার সাথে করোনা প্রতিরোধ করতে হবে। জনসম্মুখে হাচি-কাশি দেওয়া ও যেখানে সেখানে থুতু এবং ময়রা ফেলা যাবেনা। জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষকে করোনাকালীন সময়ে কিভাবে হাচি-কাশি দিতে হবে তা শিখিয়ে দিয়েছেন। মহান আল্লাহর রহমতে আগামী জানুয়ারী মাসের যে কোন দিনে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টেষ্টের জন্য পিসিআর ল্যাব চালু করা হবে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ আল-হাদী, কারিতাস বাংলাদেশ’র আঞ্চলিক পরিচালক দাউত জীবন দাস, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌরসভার ০২ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাতক্ষীরা পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, কারিতাস বাংলাদেশ সাতক্ষীরা’র মাঠ কর্মকর্তা প্রতাপ সেন ও বিপ্লব সাহা প্রমুখ। এসময় সাতক্ষীরা পৌর এলাকার ৬৪৪ টি পরিবারের মাঝে কারিতাস বাংলাদেশ’র উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল বালতি, সাবান, হুইল পাউডার, টুথপেষ্ট, টুথব্রাশ, প্লাষ্টিক মগ, বার্থ সোপ ৪টি, প্যাাডসহ বিভিন্ন হাইজেনিক কিডস বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!