শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত ফলোআপ: কালিগঞ্জে অ স্ত্র সহ ডা কা ত সর্দার ইয়ার আলী আ ট কে এলাকায় স্বস্তি, বেড়িয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য  সাতক্ষীরার কালিগঞ্জে দুটি ক ক টে ল উ দ্ধা র কালিগঞ্জে সুপ্রিম কোর্টের আদেশ অমান্য, মামলার আসামীরা প্রকাশ্যে! সাতক্ষীরায় জ্বালানি তেলের দাবিতে স ড় কে আ গু ন জ্বা লি য়ে অ ব রো ধ সাতক্ষীরায় ১৬১ জনকে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অ ভি যা নে দু ধ র্ষ ডা কা ত ইয়ার আলী অ স্ত্র সহ গ্রে প্তা র কালিগঞ্জে মা দ ক ব্যবসায়ীর বি রু দ্ধে মা ন ব ব ন্ধ ন ও বি ক্ষো ভ সমাবেশ  গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ঐতিহ্যের সাতক্ষীরায় স্বাধীনতার সুর: পত্রদূতের আয়োজনে বধ্যভূমির স্মৃতি ও আগামীর শপথ

খুলনার ডুমুরিয়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ সহকারী কমিশনার অমিত কুমার বিশ্বাসের 

✍️আক্তারুল ইসলাম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে
খুলনার ডুমুরিয়ায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। রবিবার (১১জানুয়ারী’২৬) সকাল সাড়ে ১২টায় ডুমুরিয়া‌ সহকারী কমিশনার ভূমি অফিসের‌ সামনে‌‌  এলাকার হতদরিদ্র দুস্থ অসহায় বাস্তহীন মানুষের ‌শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণকালে  ডুমুরিয়া এলাকায় বসবাসকারী গৃহহীন পথশিশু ও হতদরিদ্র মানুষদের গায়ে নিজ হাতে কম্বল পরিয়ে দেন। প্রচণ্ড শীতের মধ্যে কম্বল পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন। তারা জানান, এই শীতে কম্বলটি তাদের খুব উপকারে আসবে। ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস বলেন, বাংলাদেশ সরকারের বরাদ্দকৃত শীতবস্ত্র যেন প্রকৃত শীতার্ত ও অসহায় মানুষের কাছে পৌঁছায়, সেই লক্ষ্যেই  দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি।
তিনি আরো বলেন, চাহিদার তুলনায় সরকারি বরাদ্দের পরিমাণ কিছুটা কম হলেও পর্যায়ক্রমে সকল শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন ‌বিএনপি‌‌ নেতা‌ সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,‌ ডুমুরিয়া উপজেলা ভূমি অফিসের বড়বাবু মোহাম্মদ নাসিম উদ্দিন, ভূমি অফিসের নাজির কাম কম্পিউটার কিরণমালা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বর্গসহ অনেকেই উপস্থিত ছিলেন। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!