মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ৯ জানুয়ারি বিকেলে, সাতক্ষীরায় মোট নিবন্ধিত পরীক্ষার্থী ২০,৯৭২ জন

✍️আব্দুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে

সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৯ জানুয়ারি সকাল বেলার পরিবর্তে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দেশের তিন পার্বত্য জেলা ছাড়া সব জেলায় একযোগে পরীক্ষা নেওয়া হবে। সাতক্ষীরায় পরীক্ষার জন্য ২০,৯৭২ জন পরীক্ষার্থী নিবন্ধিত হয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া হবে। প্রধান কেন্দ্র ও পরীক্ষার্থীর সংখ্যা নিম্নরূপ: দ্য পোল-স্টার পৌর হাই স্কুল: ৫৫০ জন। পি.এন. বিয়াম ল্যাবরেটরি স্কুল: ৩০০ জন। কারিমা মাধ্যমিক বিদ্যালয়: ৪০০ জন। সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ: ৭৫০ জন। সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয়: ৪৮০ জন। নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়: ১,১০০ জন। সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ (কলা ও বিজ্ঞান ভবন): ১,৬০০ জন। আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়: ৫০০ জন। সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা: ৬৪০ জন।

সাতক্ষীরা সরকারি কলেজ: ২,৯৫৪ জন। সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়: ৯০০ জন। সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ: ৩৩৮ জন। সাতক্ষীরা টাউন গালস্ হাইস্কুল: ৪৫০ জন। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়: ৭৯০ জন। সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ: ৭৫০ জন। তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়: ৭৫০ জন। নবজীবন ইনস্টিটিউট: ৩৭৫ জন। নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউট: ৬০০ জন। পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়: ৬৫০ জন। রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়: ৪৫০ জন। সাতক্ষীরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়: ৪০০ জন। সাতক্ষীরা সিটি কলেজ: ১,৫০৯ জন। লাবসা ইমদাদুল হক মাধ্যমিক বিদ্যালয়: ৪০০ জন। সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট: ৬৫০ জন। আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়: ৮০০ জন। মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়: ৪৫০ জন। সীমান্ত আদর্শ কলেজ: ৬২৬ জন। পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা: প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। পরীক্ষাকক্ষে বই, নোট, মোবাইল, ঘড়ি, ক্যালকুলেটর বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করা যাবে না। উত্তরপত্রে কালো বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে এবং ওএমআর ফরমে রোল নম্বর ও সেট কোড সঠিকভাবে পূরণ বাধ্যতামূলক। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দুই ধাপে সারাদেশে ১৪,৩৮৫টি শূন্য পদের বিপরীতে ১০,৮০,০৮০ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১০,২১৯টি শূন্য পদের বিপরীতে ৭,৪৫,৯২৯ জন আবেদন করেছেন। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪,১৬৬টি পদের জন্য ৩,৩৪,১৫১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মন্ত্রণালয় জানায়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে ২ জানুয়ারির পরীক্ষা স্থগিত করে পুনর্র্নিধারিত করা হয়েছে। পরে প্রশাসনিক সুবিধা ও পরীক্ষার্থীদের সুবিধা নিশ্চিত করতে সময় সকাল থেকে বিকেল স্থানান্তর করা হয়েছে। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!