রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত তালায় আ ত্ম সাৎ কৃ ত বীমার টাকা ফে র তে র দা বি তে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

শ্যামনগরে এসডিজি অর্জনে জেলা নেটওয়ার্কের ষান্মাসিক সভা অনুষ্ঠিত

রবিউল ইসলাম, শ্যামনগর প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৪৬৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে এসডিজি অর্জনে জেলা নেটওয়ার্কের ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে পরোক্ষ অংশীদার প্রতিষ্ঠান সুশীলনের রিকল-২০২১ প্রকল্পের আয়োজনে এবং অক্সফ্যাম ও সিপিডির সহযোগীতায় গনতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহন প্রকল্পের এসডিজি অর্জনে জেলা পর্যায়ে নেটওয়ার্কের আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় শ্যামনগরের এসডিজি জেলা নেটওয়ার্কের সভাপতি অসীম কুমার জোয়ারদারের সভাপতিত্বে ও সুশীলন রিকল ২০২১ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী এস,এম. জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শাফিক, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মোঃ কামাল হোসেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমান, শ্যামনগর সরকারি মহসীন কলেজের উপাধ্যক্ষ নাজিম উদ্দীন, জাতীয় মহিলা সংস্থার সভাপতি শাহানা হামিদ, নকশী কাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, প্রেসক্লাবের সেক্রেটারী জাহিদ সুমন, মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল ও মাষ্টার নজরুল ইসলাম, আতরজান মহিলা কলেজের সহকারী অধ্যাপক দেব প্রসাদ মন্ডল, এসডিজি জেলা নেটওয়ার্কের সহ-সভাপতি সেহেলি পারভীন (ঝর্ণা), জেলা নেটওয়ার্ক সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান, সাংগাঠনিক সম্পাদক পিযুশ বাউলিয়া পিন্টু সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

মিটিং এ অর্জিত কাজের ফলাফল উপস্থাপন, নেটওয়ার্ক কার্যক্রম বাস্তবায়ন ও পরবর্তী কার্যক্রম আলোচনা, ডিস্ট্রিক টু ডিস্ট্রিক ক্রস লার্নিং ভিজিট, সরকারী সুযোগ সুবিধায় অংশগ্রহন, উন্মুক্ত আলোচনার মাধ্যমে পরবর্তী কাজ নির্ধারন বিষয়ে আলোচনা করা হয়। সার্বিক আলোচনা সভাটির সহযোগীতায় ছিলেন সুশীলন প্রতিনিধিঃ মীর হাছিবউল্ল্যাহ, দিবাকর ঘোষ, শহিদুল ইসলাম ও কমিউনিটি ভলেনটিয়ার মোমেনা খাতুন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!