সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার  সাতক্ষীরায় বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে অ ভি যা ন ,৫ হাজার টাকা জ রি মা না সাইবার টিম কর্তৃক সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা

শ্যামনগরে ৩ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল ও ১শ’ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ হিসেবে এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪ বাংলাদেশ ফেসবুক গ্রুপের আয়োজনে সাতক্ষীরার শ্যামনগরে প্রায় ৩ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। একই সঙ্গে সুবিধাবঞ্চিত ১শ’ স্কুলপড়ুয়া মেধাবী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে স্কুলব্যাগ। 

শুক্রবার (১৯ ডিসেম্বর ‘২৫) সকাল নয়টায় উপজেলার বনশ্রী শিক্ষা নিকেতন মাঠে সকাল ৯টায় সুন্দরবন উপকূলীয় এলাকার শীতার্ত দুস্ত মানুষের মাঝে ২ হাজার কম্বল এবং ১শ স্কুল পড়ুয়া মেধাবী শিক্ষার্থীকে স্কুল ব্যাগসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়৷ পরবর্তীতে সকাল ১১ টায় কলবাড়ী নেকজেনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আরো ১ হাজার কম্বল বিতরণ করা হয়৷ 

সম্প্রতি আয়োজিত এই কর্মসূচিতে গ্রুপের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আর্থিক সহযোগিতায় শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ সংগ্রহ করা হয়। শীতপ্রবণ ও দরিদ্র অধ্যুষিত এলাকাগুলো বাছাই করে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। এতে শীতের কষ্ট লাঘবে কিছুটা হলেও স্বস্তি ফিরে পায় অসহায় মানুষ।

এছাড়া শিক্ষা সহায়তার অংশ হিসেবে সুবিধাবঞ্চিত পরিবারের ১শ’ স্কুলপড়ুয়া শিক্ষার্থীর মধ্যে ব্যাগ বিতরণ করা হয়, যাতে বই-খাতা ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী সংযুক্ত ছিল। আয়োজকদের মতে, শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানো এবং ঝরে পড়া রোধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

শিক্ষা মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মোঃ আব্দুর রহিম এর সমন্বয়ে অনুষ্ঠানে বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুর করিম, উক্ত গ্রুপের মডারেটর জয়নুল আবেদীন জয়, সদস্য ফয়সাল বিন আলম, আলমগীর কবির রুবেল, গোপাল, শান্ত, লিপি, শিলা, এবাদুল, পারভেজ, মোস্তাফিজ, জিয়া, রানা, তমাল, আসিব, জানি, সারওয়ার, এসআই সেলিমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

গ্রুপের উদ্যোক্তারা জানান, এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্ম শুধু বন্ধুত্ব রক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই নিয়মিত সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক এমন সংগঠনের মাধ্যমে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয় দৃষ্টান্ত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!