সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন

তালায় মা ও শিশু সহায়তা সেবার উপর মতবিনিময় সভা

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রবিবার (১৪ ডিসেম্বর ‘২৫) সকালে মা ও শিশু সহায়তা সেবার উপর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইডের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও উইমেন জব ক্রিয়েশন সেন্টারের বাস্তবায়নে Promoting Rights of the Vulnerable Women প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গনেশ দেবনাথ। সভায় সংশ্লিষ্ট সেবার মানের উপর সুবিধাভোগী এবং মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পৃথকভাবে সম্পন্ন কমিউনিটি ষ্কোর কার্ড উপাস্থাপন করা হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি আলেয়া খাতুন। অন্যান্যদের মধ্যে ইউপি সদস্যগণ, বিভিন্ন নারীদলের প্রতিনিধি, কৃষি ও পরিবার কল্যান কেন্দ্রের প্রতিনিধিসহ মোট ৩০ জন পার্টিসিপেন্ট মতবিনিময় সভায় অংশগ্রহন করেন। সভায় সেবা প্রদানের ক্ষেত্রে দূর্বল ক্ষেত্রগুলি চিহ্নিত করে একটি কর্ম পরিকল্পনা প্রস্তুত করা হয়। ইউপি চেয়ারম্যান, মেম্বার এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি সংশ্লিষ্ট সেবার মান উন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহনের অঙ্গিকার ব্যক্ত করেন।

মডারেটরের দায়িত্ব পালন করেন প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী। সহযোগীতায় ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের ফিল্ড ভলেন্টিয়ার তানজিলা খাতুন ও প্রশান্ত কুমার ঘোষ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!