শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরার সংবাদপত্র পরিবেশক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের ইন্তেকাল জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকারের অ নি য় মে র অ ভি যো গে ত দ ন্তে সত্যতা, দায়িত্ব থেকে অ ব্য হ তি

সাতক্ষীরা জেলা প্রশাসকের পিতার মৃত্যুতে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির শোক

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৩২২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের পিতা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের পিতা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাতক্ষীরার বিভিন্ন মহলসহ নিজ জেলা গোপালগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের মৃত্যুতে নেতৃবৃন্দ বলেন, আমরা মরহুমের মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি.এম নুর ইসলাম, সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, কাজী শওকত হোসেন ময়না, আব্দুর রব ওয়ার্ছি, পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক (উন্নয়ন) পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা, সাংগঠনিক সম্পাদক (অধিকার) মো. কামরুজ্জামান রাসেল, যুগ্ম মহিলা সম্পাদিকা পৌর কাউন্সিলর অনিমা রানী মন্ডল, প্রচার সম্পাদক আশরাফুল করিম ধনি, অর্থ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী সিদ্দিকী, মাস্টার রফিকুল ইসলাম, এস.এম আবুল কালাম, মো. আমিরুল ইসলাম মুকুল, আমিরুল হক খোকন, আবুল কালাম, প্রভাষক মো. কামরুজ্জামান মো. নুরুল হক, শফি আহমেদসহ সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!