সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক জাহিদুর রহমান পলাশের সুস্থ্যতা কামনা আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, ভাঙনের মুখে শত বছরের ঐতিহ্য বুধহাটা বাজার কোটালীপাড়া হাসপাতালে ভর্তি রোগীকে কু পি য়ে জ খ মে র ঘটনায় আটকদের জেলহাজতে প্রেরণ  দেবহাটায় খেলাধুলার মাধ্যমে নারী ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে নতুন জাগরণ দেবহাটায় শিশু সুরক্ষা ও শিশুশ্রম প্রতিরোধে অবহিতকরণ সভা শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিক আরব আলী গাজীর বা ড়ী তে দূ র্ধ র্ষ চু রি কালিগঞ্জে গ লা য় ফাঁ স দিয়ে গৃহবধুর আ ত্ম হ ত্যা সাতক্ষীরার প্রাণসায়ের খালে ও রাস্তার দু’ধারে বাথরুমের সেফটি ট্যাংকির ময়লা ফেলে পরিবেশ দূষণ, দেখার কেউ নেই! কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিকের মৃ ত্যু তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে শ্যামনগরে পরিবার কল্যাণ কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি 

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শক, পরিদর্শিকা ও সহকারীদের নিয়োগ বিধি-২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর ‘২৫) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। 

বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি শ্যামনগরের আয়োজিত অবস্থান কর্মসূচিতে উপজেলায় কর্মরত সকল কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অবস্থান কর্মসূচি চলাকালে তারা বলেন, আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মূল চালিকাশক্তি, শতভাগ দম্পতি নিবন্ধন ও নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সেবা প্রদান, মা ও শিশু স্বাস্থ্য সেবা, (সার্বক্ষণিক/সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা) সেবা প্রদান (গর্ভকালীন, নিরাপদ প্রসব, নবজাতক ও প্রসবোত্তর সেবা), কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা, পুষ্টি সেবা, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-তে দায়িত্ব পালন, কমিউনিটি ক্লিনিকে সেবা দানসহ স্বাস্থ্য বিষয়ক অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা প্রদান করে থাকি। আমাদের কার্যক্রমে দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ, মা ও শিশু মৃত্যু হ্রাস পেয়েছে যা দেশে ও বহিঃবিশ্বে প্রশংসা অর্জন করেছে। অতীব দুঃখের বিষয় যে, আমাদের চাকুরী রাজস্বখাতভূক্ত কিন্তু নিয়োগবিধি নেই এবং পরিবার কল্যাণ পরিদর্শিকাদের বিদ্যমান নিয়োগবিধি সংশোধন হয়নি। বিধায় আমাদের বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকুরীগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। 

তারা আরও বলেন, নিয়োগ বিধি প্রণয়ন/সংশোধনের ফাইল অসম্পূর্ণ ও দীর্ঘসূত্রতায় অধিদপ্তর থেকে প্রশাসনিক মন্ত্রণালয় ও প্রশাসনিক মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ হলেও কোয়েরীর নামে বছরের পর বছর ঘুরপাক খাচ্ছে। এভাবে কোয়েরী নামের জটিলতায় দীর্ঘ ২৬ বছর যাবৎ প্রস্তাবিত নিয়োগ বিধি বাস্তবায়ন হয়নি। আমাদের এক দফা, এক দাবি, প্রস্তাবিত নিয়োগ বিধি-২০২৪ অতি দ্রুত বাস্তবায়ন চাই।

কর্মসূচিগুলো হলো- মাসিক রিপোর্ট প্রদান বন্ধ, ২রা ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ কর্ম বিরতি এবং স্ব-স্ব উপজেলা অফিসে অবস্থান, আসন্ন (০৬-১১ ডিসেম্বর) পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জন। এছাড়াও ন্যায্য ও যৌক্তিক দাবি নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন না হলে আরও ধারাবাহিক কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে ঘোষণা দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!