সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহি কমিটিকে এনসিপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন এনসিপি’র নেতৃবৃন্দরা। সোমবার (২৪ নভেম্বর ‘২৫) সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে শুভেচ্ছা বিনিময়কালে এনসিপির সাতক্ষীরা জেলার প্রধান সমন্বয়ক কামরুজ্জামান বুলু বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাঁরা সমাজের তথা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।  

এৗতিহ্যবাহী সাতক্ষীরা প্রেসক্লাবের নবগঠিত সভাপতি-সম্পাদকসহ সকল সাংবাদিকের পাশে এনসিপির নেতৃবৃন্দরা থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে তিনি আরো বলেন, এনসিপি একটি নতুন রাজনৈতিক দল। চলার পথে ভুল হলে সাংবাদিকরা যেন সেটা শুধরে দেন। একই সাথে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এসময় এনসিপির যুগ্ম সমন্বয়ক আলহাজ্ব শেখ আহছান উল্লাহসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনমিয়কালে প্রেসক্লাবের পক্ষ থেকেও এনসিপির  সকল ন্যায় কাজের সহযোগিতা করার আশ্বাস প্রদান করা হয়।

শুভেচ্ছা বিনিময়ের সময় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি, এম মনিরুল ইসলাম মিনি, সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাইদ বিশ্বাস, সাহিত্য-সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু,  নির্বাহী সদস্য আবু নাসের মোঃ আবু সাঈদ, এম জিললুর রহমান, সদস্য এস,এম রেজাউল ইসলাম, আব্দুল আলিম, জাকিরুল ইসলাম শরীফসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!