সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন

বর্তমান সাতক্ষীরা পত্রিকার সম্পাদকের নামে মিথ্যা মানহানী মামলা, তীব্র নিন্দা কর্মরত সাংবাদিকদের

✍️খন্দকার আনিছুর রহমান তাজু📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক রাজীব হাসানের নামে মিথ্যা ১০ লাখ টাকার মানহানি মামলা করেছে সফিউর রহমান নামের এক ব্যক্তি। বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশের পর এমন মানহানি মামলার তীব্র নিন্দা জানিয়েছে সাতক্ষীরায় কর্মরত সাংবাদিক বৃন্দ।

সংবাদ প্রকাশের পর বিভিন্ন চাপে পড়ে সফিউর রহমান সফি। সংবাদ প্রকাশের পরে আলোচিত শফি বাদী হয়ে ১০ ই নভেম্বর দেওয়ানী আদালতে ১০ লক্ষ টাকার মানহানি মামলা করে রাজীব হাসান রিমুর বিরুদ্ধে। এ বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা জুড়ে সাংবাদিকবৃন্দ।

মিথ্যা মানহানী মামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে দৈনিক ঢাকা প্রতিদিন ও ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি খন্দকার আনিসুর রহমান, দৈনিক মানব কন্ঠের জেলা প্রতিনিধি মেহেদী আলী সুজয়, দৈনিক জনবাণীর জেলা প্রতিনিধি মোস্তফা রায়হান সিদ্দিকী, দৈনিক আজকের দর্পনের জেলা প্রতিনিধি হাফিজুর রহমান, দৈনিক সমাজ সংবাদের জেলা প্রতিনিধি আল ইমরান, দৈনিক যশোর বার্তার সহ সম্পাদক মুজাহিদ হোসেন, দৈনিক সুপ্রভাতের সহ সম্পাদক মাজহারুল ইসলাম, দৈনিক যায়যায় কালের জেলা প্রতিনিধি আব্দুর রহমান, দৈনিক সত্যপাঠের জেলা প্রতিনিধি মোঃ আনারুল ইলাম, প্রিয় সাতক্ষীরা অনলাইন পত্রিকার সম্পাদক খায়রুল আলম, সাতক্ষীরার কন্ঠ অনলাইনের সম্পাদক ইলিয়াস হোসেন, দৈনিক নবঅভিযানের আব্দুল্লাহ আল মামুন, দৈনিক প্রজন্ম একাত্তর পত্রিকার জেলা প্রতিনিধি সাদনান রহমান সিয়াম, দৈনিক আজকের বাংলার জেলা প্রতিনিধি জুবায়ের আল জামানসহ জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ। সাংবাদিকবৃন্দ মিথ্যা মামলা প্রত্যাহার দাবী করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!