মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হ ত্যা: গ্রে প্তা র কৃ ত রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র সাতক্ষীরার প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন গুলোতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযাননের নির্দেশ বিপিএম -সেবা পদকে ভূষিত হলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  ‎ডুমুরিয়া থানা পুলিশের পৃথক অ ভি যা নে গ্রে ফ তা র-৩ কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হা ম লা দেয়াল ভা ঙ চু র, সিমেন্ট-রড লু টে র অ ভি যো গ শরতের বেতনা নদী ঘিরে আনন্দ-উৎসব: ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড়  কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতি সভা সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সংবর্ধনা সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ উদ্বোধন দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

শিশু সাজিমের নানার বাড়িতে বেড়াতে এসে আর বাড়িতে যাওয়া হলো না

আরিফ মাহমুদ, সিনিয়র স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৪৮৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে পড়ে মো. সাজিম নামে ২বছর ৩ মাস বয়সী শিশুর করুণ মৃত্যু হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

সাজিম একই ইউনিয়নের চান্দুড়িয়া গ্রামের আব্দুল বারিকের পৌত্র ও খালিদ হোসেনের প্রথম পুত্র।

মৃতের বড় নানী সকিনা খাতুন জানান, চন্দনপুর গ্রামের মৃত আজগর সরদারের ছেলে আবু তাহেরের কন্যা তাছলিমা খাতুন তার শিশু পুত্রকে নিয়ে ৮/১০দিন
পূর্বে বাপের বাড়িতে বেড়াতে আসে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সাজিম নানার বাড়ির উঠানে খেলা করছিলো। কিছুক্ষণ পরে সাজিমকে উঠানে না দেখতে পেয়ে শিশুটির মা তাছলিমা খাতুন ও নানী মনোয়ারা বেগম চারদিকে খুঁজতে খুঁজতে বাড়ির পাশের বাশবাগনের পুকুরের পানিতে শিশু সাজিম ভেসে থাকতে
দেখেন।

তাৎক্ষনিক তাকে পুকুরের পানি থেকে উপরে তুলে স্থানীয় গয়ড়া বাজারের গ্রামডাক্তার আব্দুর রহিমের নিকট নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।

ধারণা করা হচ্ছে, বাড়ির উঠানে খেলা করতে করতে সবার অজান্তে পাশের বাঁশবাগানের ভিতরে পুকুরের পানিতে পড়ে যায় শিশু সাজিম।

এদিকে, শিশু সাজিমের মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

দুপুরের পর শিশু সাজিমের লাশ তার পিতা খালিদের গ্রামের বাড়ি চান্দুড়িয়ায় নিয়ে যাওয়া হয়। এদিন আসর নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয় বলে জানা গেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!