রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

খুলনায় ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

✍️মুহাম্মদ হাফিজ📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে খুলনার সিএসএস আভা সেন্টারে। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা (২৯–৩০ অক্টোবর ২০২৫) এই কর্মশালায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা, কাদাকাটি, বুধহাটা ও দরগাহপুর ইউনিয়ন পরিষদের মোট ২৬ জন নির্বাচিত নারী ও পুরুষ জনপ্রতিনিধি অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় সরকার প্রতিনিধিদের রূপকল্প নির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং বাজেট প্রক্রিয়া বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা, যাতে ইউনিয়ন পরিষদের পরিকল্পনা আরও অংশগ্রহণমূলক, জনবান্ধব ও ফলপ্রসূ হয়।

প্রশিক্ষণ পরিচালনা করেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যাডভাইজর জনাব সফিকুল ইসলাম, পলিসি অ্যান্ড গভর্ন্যান্স স্পেশালিস্ট জনাব রঞ্জন কুমার ঘোষ, এবং স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপার্ট জনাব সাঈদ মাহাদি। প্রশিক্ষণটির সার্বিক পরিচালনা ও সমন্বয় করেন রূপান্তরের ক্যাপাসিটি বিল্ডিং কোঅর্ডিনেটর মোছাঃ জোহুরা খাতুন মীরা।

দুই দিনের এই প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের কার্যকর পরিকল্পনা প্রণয়ন, সম্পদ ব্যবস্থাপনা, পরিস্থিতি বিশ্লেষণ, খাত নির্বাচন ও অংশগ্রহণমূলক বাজেট প্রণয়ন বিষয়ে ব্যবহারিক ধারণা প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা দলীয় আলোচনা, উপস্থাপনা, প্রশ্নোত্তর এবং হাতে-কলমে অনুশীলনের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

সমাপনী সেশনে অংশগ্রহণকারীরা মতামত ব্যক্ত করে বলেন, এ ধরনের প্রশিক্ষণ ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের পরিকল্পনা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন যে, অর্জিত জ্ঞান ও দক্ষতা ইউনিয়ন পর্যায়ের রূপকল্প ও বাজেট পরিকল্পনা প্রক্রিয়াকে আরও বাস্তবসম্মত, টেকসই ও জনগণের অংশ গ্রহণ করবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!