শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের গভীর শোক প্রকাশ  সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক শেখ আব্দুল আলিম ডুমুরিয়ার রংপুর ঠাকুরঝির পুকুর মহাশ্মশানের বালি ভরাটের কাজের উদ্বোধন সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত করন ও কনসার্ট গোপালগঞ্জে প্রবাসী যাত্রীদের লু ট করা মালামালসহ ৮০০ পিস ই য়া বা উদ্ধার, নারী মা দ ক ব্যবসায়ীসহ আ ট ক -২  টুঙ্গিপাড়ায় পূর্ব বি রো ধে র জেরে এক গৃহবধূকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণে র অ ভি যো গ, গ্রে প্তা র-২ ডুমুরিয়ার জেলেপাড়ায় চিংড়িতে অ প দ্র ব্য পু শ, পু শ কৃ ত মাছ বি ন ষ্ট ও জ রি মা না সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি গফুর ও সম্পাদক গণেশ  সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে ১২ জনকে পু শ ই নে র চে ষ্টা বি এস এ ফে র, প্র তি হ ত বিজিবির আশাশুনিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের খেলোয়াড় বাছাই

মাছ ধরতে গিয়ে আর বাড়িতে ফেরা হলো না কলারোয়ার কিশোর নয়নের

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় ভগ্নিপতির সাথে মাছ ধরতে গিয়ে আর বাড়িতে ফেরা হলো না কিশোর নয়নের। শনিবার (২৫ অক্টোবর ‘২৫) দুপুরে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপাতা গ্রামে এ ঘটনা ঘটে।

নয়ন হোসেন (১৫) কেরালকাতা ইউনিয়নের সাতপাতা গ্রামের রুবেল হোসেনের ছেলে।

নিহত নয়নের ফুফাতো ভগ্নিপতি শহিদ হোসেন জানান, নির্মানাধীন জলাবদ্ধ ভবনের মধ্যে নয়নসহ কিছু ছেলেরা মিলে ডুব দিয়ে মাছ ধরছিলো। মাছ ধরার জন্য নয়ন ডুব দিলে অনেক সময় অতিবাহিত হলেও সে আর উঠছিল না। এসময় কয়েকজন মিলে পানির নিচে ওই ভবনের বীমে আটকা পড়া অবস্থায় তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক সুজন কুমার দাস বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে।

কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম খান জানান, পানিতে ডুবে একটি ছেলের মৃত্যু হয়েছে মর্মে আমরা জানতে পেরেছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!