শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গুরুতর অসুস্থ সাংবাদিক শেখ আব্দুল আলিম, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ভর্তি তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা  ডুমুরিয়ায় হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সনদ প্রদান  সাতক্ষীরায় পৌরসভার অ বৈ ধ উ চ্ছে দ অ ভি যা ন বি পু ল অ স্ত্র-গো লা বা রু দসহ সুন্দরবনের নানা ভাই বা হি নী র ১২ ডা কা তে র আ ত্ম স ম র্প ণ সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীদের মাঝে গাজর চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব ডুমুরিয়ার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ  সাতক্ষীরায় প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার কৌশল ও সুযোগ’ বিষয়ক পরামর্শ সভা

কালিগঞ্জে মোটরসাইকেলের ধা ক্কা য় পথচারীর মৃ ত্যু

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কালিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মারাত্মক আহত মহাদেব সরদার (৪৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। খুলনা নেওয়ার পথে বুধবার (০৯ সেপ্টেম্বর ‘২৬) বিকেল ৬টার দিকে বটিয়াঘাটার কইয়া বাজার এলাকায় তাঁর মৃত্যু হয়। নিহত মহাদেব সরদার কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের লক্ষ্মীপদ সরদারের ছেলে।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে ফতেপুর গ্রামের গাইনপাড়া এলাকায় সন্তোষ গায়েনের বাড়ির সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন মহাদেব সরদার। এ সময় একই গ্রামের রাজ্জাক ঢালীর ছেলে মো. বাবু (৪২) দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে এসে তাঁকে সজোরে ধাক্কা দেয। এতে মহাদেব সরদার রক্তাক্ত ও গুরুতর আহত হন।
​দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে কর্মরত চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তরের পরামর্শ দেন। পরে খুলনা নিয়ে যাওয়ার পথে বিকেল ৬টার দিকে বটিয়াঘাটা উপজেলার কইয়া বাজার এলাকায় পৌঁছালে মারা যান তিনি।
​কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. সাব্বির হোসেন  ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, বর্তমানে নিহতের মরদেহ কালিগঞ্জ থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!