রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত তালায় আ ত্ম সাৎ কৃ ত বীমার টাকা ফে র তে র দা বি তে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি

দেবহাটায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বুধবার (১৫ অক্টোবর ‘২৫) বেলা ১২টায় কৃষকদেরকে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

উপজেলা উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরে প্রনোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে চাষযোগ্য শীতকালীন সবজির বীজ ও সার বিতরন করা হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জয়দেব কুমার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজ প্রমুখ। সভায় উপজেলা কৃষি অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও শতাধিক কৃষক কৃষানী উপস্থিত ছিলেন। বক্তারা দেশকে স্বয়ং সম্পূর্ণ করতে কৃষকদের অবদানের কথা তুলে ধরে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সরকার যে উদ্দেশ্যে এই বীজ ও সার বিনামূল্যে বিতরন করছে তার সুফল যেন সবাই পাই সেই আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া বর্তমানে উন্নত প্রযুক্তিতে যে ধরনের চাষাবাদ হচ্ছে সেই সুফল গ্রহন করে নিজেকে আত্ম স্বাবলম্বী করার পাশাপাশি দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে সকলকে অবদান রাখান আহবান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!