
সাতক্ষীরার তালায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পূনর্বাসন সহায়তা খাত হতে রবি মৌসুমে প্রানোদনা কর্মসূচীর আওতায় সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সার ও সবজি বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর ‘২৫) সকালে তালা উপজেলা পরিষদ চত্বরে কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষি অধিদপ্তরের সহকারী উপ- পরিচালক কৃষ্ণা রাণী মন্ডল।
বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাশ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
এই প্রকল্পের আওতায় ৬৯০ জন ক্ষুদ্র কৃষকদের মাঝে বিভিন্ন সবজির বীজ ও সার বিতরণ করা হবে জানা গেছে।